বাংলা হান্ট ডেস্ক: চিকেন হোক বা মুরগির মাংস কমবেশি আমরা সকলেই খেতে ভালবাসি। তাছাড়া চিকিৎসকরা মাংসের মধ্যে চিকেন খেতে বলেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।। তাছাড়া আপনি যদি ডায়েট করে থাকেন, তাহলেও আপনাকে চিকেন খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদের। কিন্তু আজকের প্রতিবেদনে রইল ডায়েট ফ্রেন্ডলি চিকেন হোক অথবা কষানো চিকেন রান্না করতে আপনাকে ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করতে হবে (Cooking Tips) সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
১ কেজি মুরগির মাংসে কতটা পেঁয়াজ ও রসুন ব্যবহার করবেন? (Cooking Tips)
বাড়িতে চিকেন প্রায়শই হয়তো আপনি করে থাকেন। তবে অনেক সময় দেখা যায় চিকেন রান্না করার পরও মন মতন স্বাদ পাওয়া যায় না। কারণ সমপরিমাণ যদি আপনি চিকেন রান্না করার সময় পেঁয়াজ ব্যবহার না করে থাকেন, তাহলে যতই ভালো করে ম্যারিনেশন করুন না কেন, আপনি চিকেন রান্নায় তেমন একটা স্বাদ পাবেন না। আজকে প্রতিবেদনে রইল এক কেজি চিকেনে ঠিক কতটা কাটা পেঁয়াজের প্রয়োজন হয় তা নিয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।

আরও পড়ুন: নতুন সরকারের ফ্রি বাস পরিষেবায় উচ্ছ্বাস, প্রথম দিনেই ব্যাপক সাড়া মহিলা যাত্রীদের
আজকের প্রতিবেদনে রইল এক কেজি চিকেনের জন্য কতটা পেঁয়াজ প্রয়োজন সেই বিষয়ে তথ্য। প্রথমত এক কেজি চিকেনের জন্য আপনি পরিমাণ মতন মশলাপাতি মেপে নিন। পাশাপাশি ১ কেজি চিকেন এর জন্য ৪টি মাঝারি সাইজের পেঁয়াজ হলেই চলবে। সেগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে প্রথমে।
কাবাব থেকে কষা, সবকিছু তৈরি করতেই পেঁয়াজের ভূমিকা অনন্য। তাছাড়া পিঁয়াজ প্রতিটি রান্নায় এক আলাদা মাত্রা যুক্ত করে। তবে মুরগির মাংসের ঝোল বা কষা তৈরি করার জন্য এই পেঁয়াজের পরিমাণ সঠিক রাখা একান্ত ভাবে প্রয়োজন। তা না হলে আপনি ঠিকঠাক মুরগির মাংস করতে পারবেন না।
অথবা চাইলে আপনি তিনটি পেঁয়াজ ভালোভাবে বেটে নিতে পারেন। এবং চিকেন যখন করবেন তখন তার আগে একটি কাটা পেঁয়াজ ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে তুলে রাখুন। এরপর মশলা কষানোর সময় ভালোভাবে মশলা কষে গেলে ওই ভেজে রাখা পেঁয়াজটি দিয়ে দিন। তাহলেই দেখবেন আপনি একেবারে দোকানের মতন চিকেন কষা বাড়িতে সহজে বানাতে পারবেন (Cooking Tips)।













