মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকা কাজে লাগতেই পারে

Published on:

Published on:

Cooking Tips if you do this before frying fish it won't stick anymore
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতের বাঙালি। তবে বাড়িতে মাছ রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় অল্প তেলে রান্না করলে মাছ এক এক সময় ভেঙে যায়। এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারাও হয়ে থাকেন। তাহলে আজকে প্রতিবেদনটা আপনাদের জন্য। আজকে প্রতিবেদনে রইল, অল্প তেলে কিভাবে আপনি মাছ ভাজতে পারবেন। যেখানে আপনার মাছ এক ফোটা ভাঙবে না (Cooking Tips)।

মাছ ভাজার আগে এই কাজটি করলেই আর লেগে যাবে না (Cooking Tips)

মাছ ভাজা হলে এক থালা ভাত সহজেই উঠে যায়। তবে অনেকসময় দেখা যায় অল্প তেলে মাছ ভাজতে গেলে তা ভেঙে যায়। তবে আজ আপনাদের সঙ্গে এমন কিছু টিপস্ শেয়ার করব, যেখানে আপনি অল্প তেলে মাছ ভাজতে পারবেন সহজেই (Cooking Tips)।

Cooking Tips if you do this before frying fish it won't stick anymore

আরও পড়ুন: নিট বাতিলের ধাক্কায় উদ্বিগ্ন লক্ষ লক্ষ পড়ুয়া, কবে হবে ফের পরীক্ষা? বাড়ছে অপেক্ষা

এছাড়াও লোহা কিংবা স্টিলের কড়াইতে অল্প তেলে মাছ ভাজতে গেলেই তো ভেঙে যায়। তাই ২ মিনিটেই লোহা কিংবা স্টিলের কড়াইকে কী ভাবে ননস্টিক পাত্রে পরিণত করা সম্ভব?

এর জন্য প্রথমে লোহা কিংবা স্টিলের কড়াইকে খুব ভাল করে গরম করে নিতে হবে। কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করে গ্যাসের আঁচ কমিয়ে ২-৩ ফোঁটা তেল দিতে হবে। একটি টিস্যু নিয়ে তেলটি পুরো কড়াইয়ে ভাল ভাবে মুছে নিন।

তার পর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে কড়াইটি গরম করে নিন। একই ভাবে আবারও কড়াইতে ২-৩ ফোঁটা তেল দিয়ে ভাল ভাবে মুছে নিতে হবে। ব্যাস।

এ বার আপনার কড়াইটি কিন্তু একেবারেই ননস্টিক পাত্রের মতো কাজ করবে। ননস্টিকের বাসনপত্র তৈরি হয় পারফ্লুওরোয়ালকাইল কম্পাউন্ড দ্বারা (Cooking Tips)।