রান্নার সময় ছোট ভুলেই শক্ত হয়ে যায় পনির! এই ৫ কৌশল জানলেই সহজেই মুখে গলে যাবে

Published on:

Published on:

Cooking Tips know these 5 tricks paneer will stay soft and juicy
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষ পদের মধ্যে পনির হল অন্যতম। এছাড়াও, বাড়ি তো পনির থাকলে নানান রকমের পদ রান্না করেও খাওয়া হয়। কিন্তু বহু সময়ে রান্না করতে গেলে পনির ভেজে রাখা মাত্র সেটি কেমন রবারের মতন হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা, যেগুলো মানলে আপনার ফ্রিজে থাকা পনির দিয়েও আপনি নরম তুলতুলে তরকারি বানিয়ে ফেলতে পারবেন সহজেই (Cooking Tips)।

এই ৫ ট্রিক জানলেই পনির থাকবে নরম ও জুসি (Cooking Tips)

১) আপনি যখন ফ্রিজে পনির রাখবেন তখন এটি কোনও এয়ারটাইট কৌটোর মধ্যে রাখুন। কিরণ, বাতাসের সংস্পর্শে এসে পনির শক্ত হয়ে যেতে পারে (Cooking Tips)।

Cooking Tips know these 5 tricks paneer will stay soft and juicy

আরও পড়ুন: একবার খেলে ভুলতে পারবেন না, ‘ডালপোস্ত’এর এই রেসিপি সহজে বানিয়ে ফেলুন বাড়িতেই

২) পনির নরম করার আরেকটি সহজ উপায় হল সেদ্ধ করে নেওয়া। ফুটন্ত গরম জলে পনিরটা দিয়ে দিন। প্রথযে ১০-১৫ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। এটি আপনার পনিরকে নরম তুলতুলে করে তুলবে।

৩) এছাড়াও ফ্রিজ থেকে পনির বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ফ্রিজ থেকে পনির বের করে ২-৩ ঘণ্টা ঘরের তাপমাত্রায় রাখুন। পনির স্বাভাবিক তাপমাত্রায় আসার পর রান্না করা উচিত।

৪) পনিরের যে কোনও পদ রান্নাতে এই টোটকা আপনাকে মানতে হবে। প্রথমে মশলা কষে নিন। প্রয়োজনে আগে গ্রেভি বানিয়ে নিন। শেষে পনির যোগ করুন। এতে পনির গুলো নরম থাকবে।

৫) পনিরটাকে কিউব আকারে কেটে নিন। খুব ছোট সাইজ করার প্রয়োজন নেই। এবার পনিরগুলো গরম জলের মধ্যে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এই উপায়ে পনির অনেক বেশি নরম হয়ে যাবে (Cooking Tips)।