বাংলা হান্ট ডেস্ক: বাঙালি বাড়িতে হলুদ ছাড়া রান্নাঘর প্রায় অচল। তবে আপনি যখন রান্নাঘরের হলুদ ব্যবহার করছেন, তখন সেটি আদতে আসল কিনা নাকি কৃত্রিম রং মেশানো তা নিয়ে চিন্তা থাকে অনেকেরই। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)।
ভেজাল হলুদ চেনার সহজ উপায় জেনে নিন (Cooking Tips)
১) নিয়মিত এই বিষাক্ত রাসায়নিক শরীরে গেলে হজমের গোলমাল থেকে শুরু করে স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সীসা মিশ্রিত হলুদ শিশুদের মেধা বিকাশেও বড়সড় বাধা সৃষ্টি করতে পারে।
২)বাড়িতে বসেই খুব সাধারণ একটি জলের পরীক্ষার মাধ্যমে এই ভেজাল ধরা সম্ভব। গ্লাসের জল চামচ দিয়ে ঘাটবেন না, বরং হলুদটিকে নিজের মতো থিতিয়ে পড়তে দিন।একটি স্বচ্ছ কাচের গ্লাসে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন স্নাতকেরা
৩) হলুদ ধীরে ধীরে গ্লাসের নীচে জমা হচ্ছে এবং জলের রং হালকা হলুদ হয়ে আছে, তবে তা খাঁটি। আর যদি হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই জলের রং গাঢ় বা উজ্জ্বল হলুদ হয়ে যায়, তবে বুঝবেন বিপত্তি আছে। কৃত্রিম রং বা কেমিক্যাল মেশানো থাকলে তা দ্রুত জলে মিশে যাবে।
৪)জলের পাশাপাশি হাতের তালুতে সামান্য হলুদ নিয়ে ঘষেও এর বিশুদ্ধতা পরীক্ষা করা যায় খুব সহজে। একটু হলুদ গুঁড়ো আঙুলে নিয়ে তালুতে মিনিট খানেক ঘষুন এবং তারপর সাধারণ জলে হাত ধুয়ে ফেলুন। যদি দেখেন সাবান দিয়ে ধোয়ার পরেও হাতে কালচে বা গাঢ় হলদে দাগ থেকে গিয়েছে, তবে সাবধান হোন। মেটানিল ইয়েলো নামক ক্ষতিকারক রাসায়নিক রং মেশানো থাকলে সেই দাগ উঠতে চায় না (Cooking Tips)।













