পারফেক্ট আলুর পরোটা চান? নরম ও তুলতুলে করার সহজ উপায় জানুন

Published on:

Published on:

Cooking Tips learn the secret to soft, homemade puffed potato parathas now
Follow

বাংলা হান্ট ডেস্ক: রবিবারের অলস সকাল হোক অথবা অফিসের টিফিন। যে কোন সময় আলোর পরোটা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তবে বাড়িতে এই পরোটা বানাতে গেলে নানা রকমের অসুবিধা সম্মুখীন হতে হয় মা কাকিমাদের। বহু সময় দেখা যায় আলুর পরোটা বানাতে গিয়ে পরোটা থেকে আলু বেরিয়ে আসবে। অথবা অনেক সময় পরোটা শক্ত হয়ে যায়। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি নরম আলুর পরোটা বানাতে পারবেন বাড়িতেই সেই টোটকা (Cooking Tips)।

নরম, ঘরে বানানো ফুলে ওঠা আলুর পরোটার রহস্য জানুন এখনই (Cooking Tips)

আলুর পরোটা তৈরি করার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। যার মধ্যে অন্যতম হল আলুর পুর তৈরি করতে গেলে তাতে যাতে জলের পরিমাণ বেশি না থাকে। পাশাপাশি আলু সিদ্ধ করার পর তা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই সেটাকে গ্রেট করে নেওয়া উচিত (Cooking Tips)।

Cooking Tips learn the secret to soft, homemade puffed potato parathas now

আরও পড়ুন: হঠাৎ গেট বন্ধে অচলাবস্থা! হাওড়া মেট্রোয় সেক্টর ফাইভমুখী ট্রেন দেরি, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অপরদিকে আলুর মধ্যে যখন নুন মেশাবেন তা যেন একেবারে শেষ মুহূর্তে হয়। কারণ নুনের থেকে জল বেরতে থাকে যার ফলে আলুর মিশ্রণ পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। তবে যদি দেখেন পুর কিছুটা নরম হয়ে গিয়েছে তাহলে তার মধ্যে এক চামচ বেসন অথবা ছাতু মিশিয়ে নিতে পারেন।

এবার পরোটা বেলার ক্ষেত্র রয়েছে বেশ কিছু নিয়ম। যখন আপনি আটা অথবা ময়দা মাখছেন তখন স্বাভাবিকের তুলনায় একটু বেশি নরম করে মাখবেন ময়দাটা। এরপর ময়দা যত নরম হবে তাতে ফেটে যাওয়ার সম্ভাবনা তত কম থাকবে। পাশাপাশি আলুর পুর ভরাট সময় লিচির মুখটাকে ভালো করে বন্ধ করে নেবেন।

তাছাড়া যখন আপনি এই পরোটা গুলো ভাজবেন তখন চড়া আছে ঘি অথবা মাখন দিয়ে একপিট সেঁকে নেওয়ার পর অপরপিঠ ভালোভাবে ভেজে নেবেন। এইভাবে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন পাঞ্জাবি কায়দায় নরম আলুর পরোটা (Cooking Tips)।