বাংলা হান্ট ডেস্ক: ডিম রান্না করা একদিকে যেমন সহজ। তেমন শরীরের পক্ষে উপকারী। চিকিৎসকেরা বরাবর প্রতিদিন দুটো করে ডিম খাওয়ার পরামর্শ দেন। এবার বহু সময় দেখা যায় বাড়িতে রান্না করার সময়, আপনি যতই ভালোভাবে রান্না করতে যান না কেন। কোন না কোন কারণে ডিমের ঝোলে সেরকম কোন স্বাদ থাকে না। আজকের প্রতিবেদনে রইল কোন ভুল গুলো না করলে আপনার রান্না করার ডিমের ঝোল খেতে সুস্বাদু হবে (Cooking Tips)।
রান্নার সময় এই ৬ ভুল করলে ডিম হবে না সুস্বাদু, জানুন সঠিক পদ্ধতি (Cooking Tips)
১) বরাবর ডিমের পোচ তৈরি করা থেকে অমলেট তৈরি করা একদিকে যেমন সহজ মনে হয়। তবে বউ সময় ঠিকঠাক ভাবে পোচ তৈরি করতে না পারলে স্বাদ সেরকম পাওয়া যায়। তাই ডিমের পোচ তৈরি করার সময় কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে, তারপর সামান্য তেল দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে ওপর থেকে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিন।

আরও পড়ুন: ট্যাক্স সেভিংসের নামে বড় ভুল করছেন না তো? স্ত্রীকে টাকা দেওয়ার আগে জানুন নিয়ম
২) অথবা ডিম রান্না করার সময় আমরা দিনটা আগে বরাবর ভেজে নি। তবে ডিম ভাজার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে খোসাটা বেশি ভাজা না হয়ে যায়। কারণ অতিরিক্ত ভাজা হয়ে গেলে ডিমের ঝোলে দিলে, ডিমের স্বাদ নষ্ট হয়ে যায়।
৩) এছাড়াও ডিম ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করা উচিত নয়। স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে সেটাকে সেদ্ধ করা একান্তই দরকার।
৪) এবার আপনি যদি সেদ্ধো ডিম খেতে ভালোবাসেন, তাহলে অবশ্যই সেটিকে কুড়ি মিনিটের বেশি ফোটাবেন না।
৫) এছাড়াও আপনি যখন ডিমের জন্য রান্না করবেন তার আগে অবশ্যই ডিম ভাজার সময় সেগুলোকে ছুরি দিয়ে কিছুটা চিরে নেবেন।
৬) পাশাপাশি ডিমের ভুজিয়া যখন তৈরি করবেন তখন অল্প আঁচে দিয়ে রান্না করবেন। এতে ডিম ভালোভাবে রান্না হবে (Cooking Tips)।












