বাংলা হান্ট ডেস্ক: বাড়িতেই শরবত বা চাটনি করলে তার মধ্যে পুদিনা পাতা দিলে স্বাদ একেবারে পাল্টে যায়। কিন্তু সব সময় বাড়িতে পুড়তি না পাতা পাওয়া যায় না। পাশাপাশি ফ্রিজে রাখলেও তা দুদিনে নষ্ট হয়ে যায়। তাহলে কিভাবে আপনি সেগুলোকে ঠিকঠাক রাখতে পারবেন সেই বিষয়ে তথ্য রইল আজকের প্রতিবেদনে (Cooking Tips)।
পুদিনা পাতা নষ্ট হচ্ছে এই উপায়ে দীর্ঘদিন রাখুন তাজা (Cooking Tips)
১) আপনি পুদিনা পাতা যদি দীর্ঘদিন ঠিকঠাক রাখতে চান। তাহলে এর জন্য আপনাকে সবার আগে পুদিনা পাতাগুলোর ডাটি অল্প কেটে রাখতে হবে। পাশাপাশি একটি কাচের জারে অল্প জল দিন। এরপর তাতে ডার্টি সমেত পুদিনা পাতাগুলোকে রেখে দিন। এতে পুদিনা পাতার সাত থেকে ১৪ দিন একদম তাজা ও সতেজ থাকবে (Cooking Tips)।

আরও পড়ুন: আপনার নামে দু’টি প্যান কার্ড রয়েছে? আয়কর আইন কী বলছে, জেনে নিন
২) পুদিনা পাতা ড্রাই করে রাখলে তা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। পুদিনা পাতা ধুয়ে নিন। জল ঝরিয়ে পেপার তোয়ালের উপর বিছিয়ে দিন। জল শুকিয়ে গেলে নতুন পেপার তোয়ালের দিয়ে পুদিনা পাতা মুড়ে ফ্রিজে রেখে দিন।
৩) ডাঁটি থেকে পুদিনার পাতাগুলো ছড়িয়ে নিন। তারপরে কুচি কুচি করে কেটে নিন। আইস কিউব ট্রে অল্প জল নিন। তারমধ্যে পুদিনা পাতার কুচি মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। পরে কিউবগুলো বের করে ফ্রিজার ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন।
৪) ডাঁটি থেকে পুদিনার পাতাগুলো ছড়িয়ে সুতির কাপড়ের উপর বিছিয়ে দিন। রোদে শুকনো করে নিতে পারেন। এ ছাড়া বেকিং ট্রে-তেও পুদিনার পাতা বিছিয়ে দিতে পারেন। সেগুলো মাইক্রোওভেনে রোস্ট করে নিন (Cooking Tips)।













