বাংলা হান্ট ডেস্ক: সেদ্ধ করার ডিম খেতে ভালবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। পাশাপাশি যারা শরীর চর্চা নিয়ে থাকেন তারা প্রায়শই ডিমসিদ্ধ খেয়ে থাকেন। তবে ডিম সিদ্ধ করতে গেলে তার খোসা ছাড়ানো মুশকিল হয়ে যায়। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি খোসা ছাড়ালে আপনার সেদ্ধ করা ডিম কোনভাবেই ফেটে যাবে না। পাশাপাশি সহজেই খোসা ছাড়াতে পারবেন। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।
ডিমের খোসা সহজে ছাড়বে, মেশান এই জিনিস (Cooking Tips)
ডিম সেদ্ধ করার সময় ফুটন্ত জলের মধ্যে সামান্য বেকিং সোডা বা কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে দিন। এর ফলে দেখবেন ডিমের ভেতরে আর অংশ খোষার সঙ্গে আটকে থাকবে না। মাখনের মতন খোসা ছেড়ে যাবে একটানে (Cooking Tips)।

আরও পড়ুন: দার্জিলিঙের কাছেই নির্জন পাহাড়ি ঠিকানা! তালিকায় রাখুন এই ৩ স্থান…
আসলে তাজা ডিমের মধ্যে যেহেতু অ্যাসিড আর ভাগ বেশি থাকে। সেই কারণে সেদ্ধ করার সময় ডিমের ভেতরে সাদা পাতলা পদ্মাটি শক্তভাবে আটকিয়ে যায় খোলসের সঙ্গে। এর জন্য আপনি বেকিং সোডা মেশানো জলে যদি ডিম সেদ্ধ করে তাহলে আপনি সহজে ডিম ছাড়তে পারবেন।
ডিমের সেদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটন্ত গরম জল থেকে ডিম গুলো তুলে নিয়ে একেবারে ঠান্ডা বরফ জলে পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন। দেখবেন একটা ডিমের ভেতরে অংশ সংকুচিত হয়ে খোসা থেকে আলাদা হয়ে আসবে।
তাছাড়া ডিমের গায়ে হালকা টোকা দিলে দেখবেন খোশাগুলো সহজে ভেঙে যাচ্ছে। তারপর হাত দিয়ে টান দিলেই এক নিমেষে সম্পূর্ণ খোসা গুলো উঠে যাবে (Cooking Tips)।













