মটন রান্না করলেই শক্ত হয়ে যাচ্ছে? ৫ সহজ কৌশল মেনে চলুন, মাংস হবে একেবারে নরম

Published on:

Published on:

Cooking Tips mutton that melts in your mouth follow these 5 tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি বাড়িতে যে কোন অজুহাতে পাঁঠার মাংস বানা হয়। আলু দিয়ে লাল ঝাল ঝাল করে মাংস আর গরম ভাত কব্জির ডুবিয়ে খাওয়ার জন্য মুখিয়ে থাকেন সকল ভোজন রসিক মানুষেরাই। কিন্তু কষিয়ে রান্নার পর মাংস যদি শক্ত থাকে তাহলে আর খাবার সেরকম আনন্দ থাকে না। তবে আজকের প্রতিবেদনে রইল পেশাদারদের মতন কিভাবে আপনি বাড়িতে নরম, রসালো খাসির মাংস রান্না করতে পারবেন। সেই টোটকা (Cooking Tips)।

মুখে দিলেই গলে যাবে মটন মেনে চলুন ৫ টিপস (Cooking Tips)

১) পাঁঠার মাংস রান্না করার সময় সব সময় জল দেওয়ার আগে সেই জলটিকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে দেওয়া উচিত। এতে মাংসের টুকরো গুলো ছিবড়ে হয়ে যাবেনা। পাশাপাশি মাংস যাতে নরম থাকে তার জন্য আপনি রান্না করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করতে পারেন।

Cooking Tips mutton that melts in your mouth follow these 5 tips

আরও পড়ুন: আধার অ্যাপের পিন বদলাবেন কীভাবে? ঘরে বসেই মিনিটে করুন কাজ

২) মটন ম্যারিনেট করার সময় অল্প কাঁচা পেঁপের পেস্ট মিশিয়ে রান্না করতে পারেন। রাধুনীদের মতে, পেঁপে মেশানোর সঙ্গে সঙ্গে তার এনজাইম গুলি মাংসের অতিরিক্ত ফাইবার বার করে দেয়। এর ফলে মাংস নরম হয়ে যায়।

৩) পাঁঠার মাংস রান্না করার সময় অল্প আঁচে রান্না করা উচিত। এতে এক থেকে যেমন মাংস নরম হয়। অপরদিকে এর স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে।

৪) রান্না করতে করতে যদি দেখেন মাংসের টুকরো শক্ত হয়ে আছে, তা হলে ঝোলের মধ্যে নারকেলের এক টুকরো খোল ফেলে দিতে হবে।

৫) কড়াই এর আঁচ বন্ধ করার সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবেন না। খানিক ক্ষণ থাকতে দিন। বাষ্পের সংস্পর্শে মাংস আরও খানিকটা নরম হয় (Cooking Tips)।