মৌরলা মাছ পরিষ্কার করতে গিয়ে নাজেহাল? এই সহজ কৌশলে নিমেষেই কাটুন কেজি কেজি মাছ

Published on:

Published on:

Cooking Tips no more hassle cleaning Mourala fish learn the easy technique
Follow

বাংলা হান্ট ডেস্ক: মোরলা মাছ পাতে পরলে বাঙালির দুপুরের খাওয়াটা একেবারে জমে যায়। তা সর্ষে দিয়ে হোক বা এমনি ভাজা এই মোরলা মাছ দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তবে এই মাছ কাটতে গেলে মা কাকিমাদের কালঘাম উঠে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল, কিভাবে আপনি সহজে ই নিমেষের মধ্যে একসঙ্গে অনেকটা মোরলা মাছ পরিষ্কার করে কেটে ফেলতে পারবেন সেই বিষয়ে তথ্য (Cooking Tips)।

মৌরলা মাছ কাটার ঝামেলা শেষ জানুন সহজ কৌশল (Cooking Tips)

১) মৌরলা মাছের পাখনা ও কানকো কাটার জন্য কোনও ধারালো অস্ত্রের দরকার নেই, হাতের নখই যথেষ্ট। বুড়ো আঙুল আর তর্জনীর নখ দিয়ে চেপে টান মারলেই কানকো আর পাখনা চলে আসে (Cooking Tips)।

Cooking Tips no more hassle cleaning Mourala fish learn the easy technique

আরও পড়ুন: ৯ দিন ধরে টানেলের ভিতরে আটকে দুই শ্রমিক, নেপালের ত্রিশূলী থেকে উদ্ধার জীবিত অবস্থায়, বাড়ছে আশা

২) মাছের কানকো ছাড়ানোর পর পেটের দিকটায় আঙুল দিয়ে আলতো করে একটু চাপ দিলেই ভেতরের সব নাড়িভুঁড়ি আর ময়লা এক ধাক্কায় বাইরে বেরিয়ে আসবে।

৩) মাছের আঁশ তোলার জন্য সবচেয়ে দারুণ উপায় হল শুকনো নারকেলের মালা। বড় একটা ফুটো ফুটো প্লাস্টিকের ঝুড়িতে মাছগুলো নিয়ে কলের জলের তলায় ধরুন।

৪) বড় গামলায় পরিষ্কার জলে চার থেকে পাঁচ বার জল বদলে বদলে মাছ ধুয়ে নিন। এরপর তীব্র আঁশটে গন্ধ ও পিছল ভাব দূর করতে কিছুটা নুন আর পাতিলেবুর রস মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিন (Cooking Tips)।