১ কেজি চিকেন, কত কোয়া রসুন? এই সহজ টিপসেই রান্না হবে একেবারে জমজমাট

Published on:

Published on:

Cooking Tips perfect chicken and the right amount of garlic
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভোজনপ্রেমী বাঙালির কাছে চিকেন বড়ই প্রিয়। রবিবার মানেই অনেক বাটিতে চিকেন (Cooking Tips) বাঁধাধরা। রবিবাসরীয় দুপুরে চিকেন আর ভাত না হলে ছুটিটা যেন ঠিক জমে না।

পারফেক্ট চিকেন রান্নার টিপস, রসুনের সঠিক পরিমাণ জেনে নিন (Cooking Tips)

বাড়িতে মাংস রাঁধা এমন কিছু কঠিন বিষয় নয়। তবে বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেই হয় সমস্যা। ১ কেজি চিকেনে ক্ষেত্রে কতটা রসুন দিতে হবে তা বুঝতে পারেন না দক্ষ রাঁধুনিরাও (Cooking Tips)।

Cooking Tips perfect chicken and the right amount of garlic

আরও পড়ুন: ১৪ কেজি ও ১৯ কেজির সিলিন্ডারের দামে বড় পার্থক্য, কোথায় সবচেয়ে কম খরচে মিলছে?

আর পরিমাপের গণ্ডগোল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো রান্নাটাই। পেঁয়াজ রসুন কম হলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয় তবে মশলা হবে সঠিক।

১ কেজি চিকেন বা মুরগির মাংস রান্নায় সাধারণত ১০ থেকে ১২ কোয়া বা ১ টেবিল চামচ রসুন বাটা দিন। তবে বেশি গ্রেভি রাখতে চাইলে রসুনের পরিমাণ সামান্য বাড়িয়ে ১.৫ টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন।

চিকেন বা মুরগির মাংস রান্নায় আদার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। ১ কেজি চিকেন রান্নায় ১ টেবিল চামচ বা ১ থেকে ১.৫ ইঞ্চি আদা দিন। এই পরিমান অনুযায়ী রান্না করলে আপনার রান্না খেয়ে সকলেই প্রশংসা করবে (Cooking Tips)।