ঘি-মাখন দুটোই হবে একসঙ্গে! বাড়িতে বানানোর সহজ পদ্ধতি জানুন…

Published on:

Published on:

Cooking Tips pure ghee at home with minimal effort
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনের মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতেও পছন্দ করেন। এর জন্য সাদা তেল খাওয়া থেকে ঘি খান অনেকে। তবে হেলদি ফ্যাট একদিকে যেমন শরীরের পক্ষে ভালো। তেমনই বাজারের থেকে ঘি গুলো যে আসলেও শরীরের জন্য স্বাস্থ্য দায়ক কিনা তা নিয়ে নানা রকম প্রশ্ন থাকে। আজকের প্রতিবেদনের রইল কিভাবে আপনি ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন ঘি পাশাপাশি বানাতে পারবেন মাখন (Cooking Tips)।

অল্প পরিশ্রমেই বাড়িতে খাঁটি ঘি সঙ্গে তৈরি হবে মাখনও (Cooking Tips)

দুধ জ্বাল দিয়ে সর জমিয়ে দিন। এ ক্ষেত্রে ফুল ফ্যাট দুধ ব্যবহার করুন। প্রতিদিন দুধ জ্বাল দেওয়ার পরে সর জমিয়ে রাখুন। শুকনো পাত্রে সর রাখবেন। এ বার ওই সর থেকে মাখন তৈরি করতে হবে (Cooking Tips)।

Cooking Tips pure ghee at home with minimal effort

আরও পড়ুন: খিচুড়ির সঙ্গে ভাজা বাদ দিন! টক-ঝাল এই চিংড়ির আচারে জমিয়ে তুলুন বর্ষার ভোজ

মাখন তুলে নিয়ে কয়েক বার ঠান্ডা জলে ধুয়ে নিন। তারপরে জল ঝরিয়ে রেখে দিন। এই হোমমেড বাটারও খাবারে ব্যবহার করতে পারেন। বার ঘি তৈরি করার পালা।

একটি কড়াইতে ওই মাখন ঢালুন। কম আঁচে রেখে মাখনটা গরম করতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাখন গলে গিয়েছে এবং ফেনা তৈরি হয়েছে। তারপর কম আঁচে রেখে ঘি তৈরি করুন। এই সময়ে চাইলে ২-৩টে লেবু পাতাও যোগ করতে পারেন (Cooking Tips)।