কাঁচালঙ্কা শুকিয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে? রান্নাঘরের এই ৩টি টিপসই বদলে দেবে সব হিসাব

Published on:

Published on:

Cooking Tips simple tips to keep green chillies fresh
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঝালে ঝোলেই বাঙালি কথাতেই রয়েছে। তাই বাজার থেকে আর কিছু অসুখ না আসুক কাঁচা লঙ্কা প্রাণসই আসে বাড়িতে। তবে কাঁচা লঙ্কা বাড়িতে রেখে দিলে বেশি দিন থাকে না। নয় কোনো না কোনোভাবেই শুকিয়ে যায় আর তা নয়তো পচে যায়। কিন্তু আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতে আপনি কাঁচা লঙ্কা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তার বেশ কিছু ঘরোয়া টোটকা (Cooking Tips)।

কাঁচালঙ্কা ভালো রাখার সহজ টিপস (Cooking Tips)

ফ্রিজে রাখলে সাময়িক তাজা থাকলেও একটা নির্দিষ্ট সময়ের পরে তাও শুকিয়েই যায়। কী ভাবে রাখলে বেশ অনেক দিন টাটকা থাকবে।

১) প্রথমে কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার একটি বায়ুরোধক কৌটোর নীচে একটি টিস্যু পেপার বিছিয়ে দিন।

Cooking Tips simple tips to keep green chillies fresh

আরও পড়ুন: কম বাজেটে পাহাড়ে ভ্রমণ করতে চাইলে লিস্টে রাখুন এই ৪ স্পট

২)তার পর কাঁচালঙ্কাগুলি রেখে আর একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে কৌটোর ঢাকা বন্ধ করে ফ্রিজে তুলে রাখুন।

৩) ইচ্ছে করলে কাঁচালঙ্কার পেস্ট বানিয়েও রাখতে পারেন। সে ক্ষেত্রে কাঁচালঙ্কা বেটে নিয়ে তার সঙ্গে তেল আর নুন মিশিয়ে রাখুন।

৪) কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার লঙ্কাগুলি জ়িপলক পাউচে ভরে ফ্রিজে ভরে রাখুন (Cooking Tips)। এটা দেখবেন আপনার কিনে নিয়ে এসো কাঁচা লঙ্কা দীর্ঘ দিন ভালো থাকবে।