শুটকি রাঁধার আগে জেনে নিন এই কৌশল, গন্ধের সমস্যায় মিলবে সহজ সমাধান

Published on:

Published on:

Cooking Tips these tips will keep the smell of dried fish under control
Follow

বাংলা হান্ট ডেস্ক: শুঁটকি খেতে ভালোবাসলেও গন্ধের ভয়েই অনেকে বাড়িতে ঢোকাতে চান না। বাঙাল বাড়ির প্রিয় এই মাছ গন্ধের জন্য রীতিমতো ‘কুখ্যাত’ বলা যায়। কিন্তু ঠিকমতো জমিয়ে রাঁধতে (Cooking Tips) পারলে মাংসকেও টেক্কা দেবে শুঁটকি। লইট্টা, ছোট চিংড়ি, কাঁচকি, পুঁটির মতো মাছ দিয়ে বানানো হয় শুঁটকি।

এই টিপসেই শুটকির গন্ধ থাকবে নিয়ন্ত্রণে (Cooking Tips)

খেতে দারুণ হলেও শুঁটকির গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। শুঁটকির গন্ধ দূর করতে তেল মশলা দিয়ে কষিয়ে রাঁধতে হয়। কিছু সহজ টেকনিকেই দূর করা যায় শুঁটকির বিদঘুটে গন্ধ। জেনে রাখুন টিপস  (Cooking Tips)।

Cooking Tips these tips will keep the smell of dried fish under control

আরও পড়ুন: তারকেশ্বরে পরিবহণে বড় পরিবর্তন! নতুন বাস রুট ও বিশেষ বাসের ঘোষণা

১) শুঁটকি মাছের গন্ধ দূর করতে আপেল দারুণ কাজে লাগে। মাছ ভাজার সময় এক টুকরো আপেল ফেলে দিন। মাছের গন্ধ শুষে নেবে আপেলের টুকরো। মাছ ভাজা হয়ে গেলে আপেল তুলে ফেলে দিন। এতে শুঁটকির গন্ধ বেশি ছড়াবে না।

২) শুঁটকি রান্নার আগে জলে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ ভিনিগার মিশিয়ে দিন। রান্নার আগে এই জলে মাছ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতে গন্ধ অনেক কম হবে।

৩)শুঁটকি রান্নার সময় রান্নাঘরে গ্যাসের কাছে একটি ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখুন। এই তোয়ালে শুঁটকি মাছের গন্ধ অনেকটাই শুষে নেবে। শুঁটকি সবসময় সর্ষের তেলে রান্না করবেন।

৪)একটি পাকা টমেটো হাত দিয়ে চটকে বা কুচি করে শুঁটকি রান্নার সময় দিয়ে দিন। এরপর রসুন কুচি ও আধ কাপ লেবুর রস দিন। এতে গন্ধ কমবে, স্বাদও বাড়বে (Cooking Tips)।