ফ্রিজের পুরনো মাছও হবে মুখরোচক, রইল সহজ ও কার্যকর কিচেন হ্যাক

Published on:

Published on:

Cooking Tips this hack will restore the taste of old fish
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি। তবে আজকালকার ব্যস্তময় জীবনে প্রতিদিন সকালে বাজার যাওয়া কঠিন সাপেক্ষ। যার ফলে সপ্তাহ শেষে অনেকেই সারা সপ্তাহের বাজার করে রাখতে পছন্দ করেন। যার মধ্যে মাছ মাংস অনেকে কিনে রেখে দেন। তবে, ফ্রিজের মধ্যে রেখে দেওয়া মাছ দু দিন পর বের করে রান্না করতে গেলে আর সেরকম টাটকা স্বাদ পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এই টোটকা গুলো মেনে চলেন তাহলে বহুদিন রাখা মাছের মধ্যেও আপনি টাটকা স্বাদ পাবেন (Cooking Tips)।

পুরনো মাছের স্বাদ ফেরাবে এই হ্যাক (Cooking Tips)

আপনিও যদি ব্যস্ততার কারণে সপ্তাহ শেষে একসাথে অনেকটা মাছ কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেন। তাহলে সবার আগে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। কিন্তু সমস্যা হল মাছ-মাংস বেশি দিন ফ্রিজে রাখলে তার স্বাদ, গন্ধ দুটোই চলে যায়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন (Cooking Tips)।

Cooking Tips this hack will restore the taste of old fish

আরও পড়ুন: রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর, আজ আপনার শহরে কত টাকায় মিলবে সিলিন্ডার?

এর জন্য ফ্রিজে রাখা মাছ যখন রান্না করবেন তখন তার বেশ কিছুক্ষণ আগে বাইরে সেটিকে রেখে দিন। অর্থাৎ ফ্রিজে রাখা মাছ যখন রুম টেম্পারেচারে আসবে তারপরে সেই মাছগুলোকে টুকরো করে নেবেন।

যদি ছোট মাছ হয়, তাহলে কাটতে হবে না। কিন্তু বড় মাছ হলে তা কেটে নেবেন। আর যদি আগে থেকে টুকরো করা থাকে তাহলে আপনার কাজ আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন।

এরপর একটি বাটিতে কাঁচা দুধ ও জল মিশিয়ে নিন। তারপর সেই মাছগুলোকে কিছুক্ষণের জন্য চুবিয়ে তারপর তুলে নিন। এতে দেখবেন আপনার মাছের বাসি ভাব কেটে যাবে। পাশাপাশি খেতেও সুস্বাদু হয়ে উঠবে (Cooking Tips)।