ভুল করে রান্নায় বেশি হলুদ, ঘাবড়াবেন না, জেনে রাখুন পাকা রাঁধুনিদের টিপস

Published on:

Published on:

Cooking Tips how to tell if turmeric powder is genuine
Follow

বাংলাহান্ট ডেস্ক: রান্না করতে গেলে ছোটখাটো ভুলভ্রান্তি হতেই পারে। রান্নার (Cooking Tips) সময় হাত ফসকে কোনও উপকরণ বেশি পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে চটজলদি টোটকায় সেই ভুল কীভাবে ঠিক করা যায় সেটাই আসল।

রান্নায় হলুদ (Cooking Tips) বেশি হলেও চিন্তা নেই

রান্নার সময় হাত ফসকে বেশি নুন বা হলুদ পড়ে যেতেই পারে। তবে রান্নায় হলুদ বেশি হয়ে গেলে হলুদের একটা গন্ধ থেকে যায়, যা রান্নার নিজস্ব স্বাদ ও গন্ধকে নষ্ট করে দেয়। পাকা রাঁধুনিরা জানেন ভুল হলেও কীভাবে তা শুধরে নিতে হয়, তাও আবার ঘরোয়া উপকরণে।

Cooking tips to fx excess turmeric in cooking

এভাবে ঠিক করুন হলুদ: রান্নায় ভুল করে হলুদ বেশি পড়ে গেলে একটি খুন্তি গরম করে খাবারের মধ্যে গরম অংশটা ডুবিয়ে দিন। লোহার খুন্তি হলে বেশি ভালো। ৫ মিনিট ডুবিয়ে রেখে তুলে ফেলুন খুন্তি। হলুদের গন্ধ চলে যাবে খাবার থেকে।

আরও পড়ুন : বোতল বোতল জল বেচেই বিপুল আয়, ‘রেল নীর’ থেকে কত টাকা কামায় ভারতীয় রেল?

কাজে দেবে আলু: আলু টুকরো টুকরো করে কেটে খাবারে দিয়ে দিন। অতিরিক্ত হলুদ (Cooking Tips) টেনে নেবে আলু। এছাড়া টমেটোও কেটে দিতে পারেন। টমেটো পিউরি বা টমেটো সস দিলে হলুদের গন্ধ যেমন থাকবে না, তেমনই রান্নার স্বাদও বাড়বে।

আরও পড়ুন : ইলিশ খেলেও ভুল করেও ছোঁবেন না ‘এই’ অংশ, কেন জানেন?

রান্নায় ভুল করে হলুদ বেশি পড়ে গেলে খানিকটা দুধ ঢেলে দিন। গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারেন। এছাড়াও রয়েছে আরেকটি টোটকা। তেল গরম করে তাতে সামান্য লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা দিয়ে তরকারিতে ফোরন দিন। লালচে রঙ আসবে তরকারিতে। হলুদ বেশি হওয়ার চিন্তাও থাকবে না।