বাংলা হান্ট ডেস্ক: ব্যস্তময় জীবনে আজকাল দু মিনিট সময় বাঁচানোর জন্য একসঙ্গে অনেকটা আটা মেখে মানুষের ফ্রিজে রেখে দেয়। তবে সমস্যা হয় ফ্রিজে রাখা আটা দিয়ে রুটি করতে গেলে। এই সমস্যা থেকে কিভাবে বেরোবেন তা আজকে প্রতিবেদনে রইল (Cooking Tips)।
ফ্রিজে আটার মণ্ড শক্ত হবে না, মানুন এই উপায় (Cooking Tips)
১) আটা মাখার পর সরাসরি ফ্রিজে ভরে রাখবেন না। তার আগে অল্প তেল মাখিয়ে রাখুন আটার মণ্ডের উপর দিয়ে। এই তেল সুরক্ষামূলক আস্তরণ তৈরি করে আটার উপর (Cooking Tips)।
২)সাধারণ পাত্রের বদলে বায়ুরোধী পাত্রে আটা ভরে রাখুন। তা হলে ফ্রিজের ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসতে পারে না।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না! কোন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন, জেনে নিন সহজ উপায়ে
৩) আটা পাত্রে রেখে তার উপর হালকা ভিজে কাপড় চাপা দিয়ে দিলে উপরের অংশ দ্রুত শুকিয়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। তবে কাপড় যেন অতিরিক্ত ভিজে না হয়, খেয়াল রাখতে হবে।
৪) যতই নিয়ম মানুন, খুব বেশি দিন ফ্রিজে রাখা আটা ব্যবহার করা উচিত নয়। সাধারণত ১-২ দিনের মধ্যে ব্যবহার করাই ভাল (Cooking Tips)।













