Durga Puja 2026 Live Updates

পুজোয় বুকস্টল ভাঙচুরের অভিযোগ, এবার ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাই কোর্টে CPM!

Published on:

Published on:

Calcutta High Court seeks police report in CPM book stall case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সপ্তমীর রাতে যাদবপুরে সিপিএমের ২টি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরেও শুরু হয় বিতর্ক। এবার এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হল সিপিএম। বুকস্টল ভাঙচুরের ফলে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছে দলের যাদবপুর এরিয়া কমিটি। সেই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।

Calcutta High Court : বুকস্টল ভাঙচুরের অভিযোগে কী দাবি সিপিএমের?

যাদবপুরে বুকস্টল ভাঙচুরের ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে সিপিএম। দলের যাদবপুর এরিয়া কমিটির তরফে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই আবেদন জানানো হয়েছে। মামলাটির গুরুত্বের কথা মাথায় রেখে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছে তারা। সব ঠিক থাকলে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, পুজোর সময় বামেদের বুকস্টলে হামলার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের ঘটনার নিন্দা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তিনি এই ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

Calcutta High Court advises CPM on book stalls during Puja

আরও পড়ুনঃ পুজোয় ভিড়ে বিপদ এড়াতে বড় পদক্ষেপ! চিকিৎসক মোতায়েন থেকে ছুটি বাতিল,কী কী নির্দেশ স্বাস্থ্য ভবনের?

এবার যাদবপুরে বুকস্টল ভাঙচুরের অভিযোগে ক্ষতিপূরণের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) পৌঁছল সিপিএম। আগামীকাল এই মামলার শুনানি হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।