পুজোর আগেই লটারি! রাজ্য সরকারি কর্মীদের ২০% DA বৃদ্ধিতে কতটা বাড়বে বেতন? দেখে নিন

Published on:

Published on:

Government Employees(51)
Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই (West Bengal Budget 2026) সরকারি কর্মীদের (Government Employees) জন্য এসেছে বড়সড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে ১৮ শতাংশের সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা।

রাজ্য সরকারি কর্মীদের লটারি | Government Employees

বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।

এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন, সবমিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি।

২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারও মাসিক বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে অতিরিক্ত ৭৬০০ টাকা পেতে চলেছেন।

Government Employees(40)

আরও পড়ুন: লিভ-ইন থেকে বিয়ে, অনেক নিয়ম বদলাতে পারে! বাংলায় UCC নিয়ে বড় আপডেট

একই ভাবে কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। এবার ২০% ডিএ বৃদ্ধির পর ৩৮ শতাংশে পৌঁছে যাওয়ায় ১৯ হাজার টাকা বেতন বাড়বে তাদের।

আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। তা হলে নূন্যতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে।