কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর! জানুয়ারি ২০২৬ থেকে ডিএ বৃদ্ধিতে সিলমোহর, কতটা বাড়ছে মহার্ঘ ভাতা?

Published on:

Published on:

DA Hike 2026 for central employees from January
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। লেবার ব্যুরোর প্রকাশিত ডিসেম্বর ২০২৫ মাসের মূল্যসূচকের পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, জানুয়ারি ২০২৬ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ ঠিক কতটা বাড়তে চলেছে (DA Hike 2026)। এই তথ্যের ভিত্তিতেই আগামী দিনের বেতন বৃদ্ধির একটি পরিষ্কার ছবি উঠে এসেছে।

AICPI সূচকের বর্তমান পরিস্থিতি কী বলছে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণের মূল ভিত্তি হল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা AICPI। লেবার ব্যুরোর সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ মাসে এই সূচক দাঁড়িয়েছে ১৪৮.২ পয়েন্টে। উল্লেখযোগ্যভাবে, নভেম্বর মাসেও সূচক ঠিক এই একই স্তরে ছিল। অর্থাৎ এক মাসে সূচকে কোনও বৃদ্ধি বা পতন হয়নি। এই স্থিতাবস্থাই ডিএ হিসেবের উপর সরাসরি প্রভাব ফেলেছে।

ডিএ কীভাবে হিসেব করা হয় (DA Hike 2026)?

কেন্দ্রীয় সরকার সাধারণত প্রতি ছয় মাসের গড় AICPI সূচকের ভিত্তিতে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত (DA Hike 2026) নেয়। জানুয়ারি ২০২৬-এর ডিএ নির্ধারণের ক্ষেত্রে জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসের তথ্য নেওয়া হয়েছে। বর্তমানে জুন ২০২৫ পর্যন্ত কার্যকর হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

নতুন হিসেব অনুযায়ী ডিএ কত দাঁড়াচ্ছে?

ডিসেম্বর মাসের ১৪৮.২ পয়েন্ট সূচক ধরে ছয় মাসের গড় হিসেব করলে ডিএ-এর পরিমাণ দাঁড়াচ্ছে ৬০.৩৫ শতাংশ। তবে সরকারি নিয়ম অনুযায়ী, দশমিকের পরের অংশ সাধারণত ধরা হয় না। সেই কারণে ৬০.৩৫ শতাংশকে রাউন্ড ফিগারে ৬০ শতাংশ হিসেবেই গণ্য করা হবে (DA Hike 2026)।

Atal Pension Yojana update for pension subscribers validity extended

আরও পড়ুনঃ বেলডাঙা অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? তদন্তে নামল NIA

জানুয়ারি ২০২৬ থেকে কর্মীদের বেতনে কী প্রভাব পড়বে?

এই হিসেব অনুযায়ী, জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে ২ শতাংশ। অর্থাৎ বর্তমান ৫৮ শতাংশ থেকে ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৬০ শতাংশে (DA Hike 2026)। যদিও আগের কয়েকটি ডিএ বৃদ্ধিতে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে, এবার বৃদ্ধি তুলনামূলকভাবে কম। তবুও মুদ্রাস্ফীতির বাজারে এই ২ শতাংশ বৃদ্ধিও কর্মীদের মাসিক বেতনে স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।