একধাক্কায় বাড়ল ৫২%, রাজ্যে ফের DA বৃদ্ধির অর্ডার জারি, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

Published on:

Published on:

dearness allowance(285)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফের ডিএ নিয়ে সুখবর রাজ্যে। ইতিমধ্যেই ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) ২০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। যা কার্যকর হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কর্মীদের ক্ষেত্রেও। আসছে অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। এবার পঞ্চম বেতন কমিশনভুক্তদের জন্যও সুখবর সামনে এল।

নয়া ডিএ হার পঞ্চম বেতন কমিশনভুক্তদের জন্য | Dearness Allowance

জানানো হয়েছে, যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন, পঞ্চম পে কাঠামোয় বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতার হার ১৭১% থেকে ৫২% বাড়িয়ে ২২৩% করা হয়েছে। নয়া ডিএ বৃদ্ধির হার আগামী ১লা অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। একইভাবে, যাঁরা এখনও ROPA 2009 অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও ২২৩% হারে মহার্ঘ ত্রাণ পেতে থাকবেন।

উল্লেখ্য, বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট থেকে সরকারি কর্মীদের এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অর্থ দফতরের নির্দেশ এসেছে। সেই মতো মতো পঞ্চায়েত দফতরও ডিএ বৃদ্ধির অর্ডার জারি করল।

অর্থ (অডিট) দফতরের ২৮৩৪-F(P2) নম্বর স্মারক দেওয়া নির্দেশ অনুসরণ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর গত ১৮ আগস্ট একটি পৃথক মেমোরান্ডাম জারি করে পঞ্চায়েত সংস্থাগুলির কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। বর্ধিত ডিএ ডিআর আগামী ১লা অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে।

dearness allowance(259)

আরও পড়ুন: রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের নয়া নিয়ম! কোন বাড়িতে আর দেওয়া হবে না LPG সিলিন্ডার ?

পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। একইভাবে পঞ্চম পে কাঠামোয় যাঁরা রয়েছেন তাঁরা ২২৩% হারে ডিএ ডিআর পাবেন অক্টোবর থেকে।