Durga Puja 2026 Live Updates

পাহাড়, পাইন আর মেঘের হাতছানি, ছুটিতে ঘুরে আসুন মিরিকের কাছের বালাসন

Published on:

Published on:

Darjeeling escape the crowds for a mountain getawa head to Balason
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গ বললেই সবার আগে মাথায় আসে দার্জিলিং এর কথা (Darjeeling)। তবে বর্তমানের দার্জিলিংয়ের যে পরিমাণে পর্যটকের সংখ্যা দেখা যাচ্ছে। তাতে শহরের কোলাহল থেকে দূরে থাকা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এইখানে ঘুরতে গিয়ে। আর আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তাহলে যেতে পারেন দার্জিলিং এর সর্ব পরিচিত গ্রাম বুংকুলুং। যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

ভিড় এড়িয়ে পাহাড়ে ছুটি, ঠিকানা বালাসন (Darjeeling)

এখানে ঘুরতে আসলে আপনি কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাবেন না। তবে তার জন্য আক্ষেপ করার কোন কারণ নেই। কাঞ্চনজঙ্ঘার পরিবর্তে দেখতে পাবেন পাহাড়ের শাড়ি ও সামনে সবুজ চা বাগান। পাশাপাশি নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। দার্জিলিংয়ের (Darjeeling) এই স্বল্প পরিচিত গ্রামটি এখনো যেহেতু সেই ভাবে পরিচিতি লাভ করেনি তাই এখানে সেই ভাবে পর্যটক দেখা যায় না।

Darjeeling escape the crowds for a mountain getawa head to Balason

আরও পড়ুন: মাসের শেষে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

তবে দার্জিলিং জেলা মিরিক মহকুমারের ছোট এই পাহাড়ি গ্রামে গেলে আপনি এখানকার গ্ৰাম্য জীবন উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে পায়ে হেঁটে এখানকার গ্রাম্য জীবন দেখতে পারেন। পাশাপাশি এখানে হাঁটতে হাঁটতে শুনতে পাবেন পাখির ডাক। তাছাড়া পাথরে উপর দিয়ে বয়ে চলা বালাসন নদীর শব্দ।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

এখানে যাওয়ার জন্য আপনাকে মিরিক থেকে মেরে কেটে ১৩ থেকে ১৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর শিলিগুড়ি থেকে যেতে গেলে ঘন্টা দুয়েকের মধ্যে আপনি পৌঁছিয়ে যেতে পারবেন। পাশাপাশি আপনি আকাশ পথে যেতে হলে আপনাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এইখানে চলে যেতে পারেন।

পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কিছু ইকো রিসোর্ট রয়েছে। তাছাড়া এখানে আসলে পরে খেতে পাবেন এখানকার একেবারে গ্রাম্য খাবার-দাবার। তবে পরিবার ও প্রিয়জনের সঙ্গে আসলে পরে আগের থেকে রিসোর্ট বুকিং করে আসা শ্রেয় হবে (Darjeeling)।