চিন্তা শেষ! DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চমক ২২ তারিখে

Published on:

Published on:

dearness allowance(206)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার গড়লে আসবে নয়া পে কমিশন, বাড়বে ডিএ (Dearness Allowance)। বিরোধী থাকাকালীন এমনটাই প্রতিশ্রুতি ছিল বিজেপির। এবার রাজ্যে পালাবদলের পর গেরুয়া শিবিরের কুর্সিতে বসতেই নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। তবে ডিএ বৃদ্ধি, বকেয়া নিয়ে কি আপডেট? সরকারি কর্মীদের এইসব প্রশ্নের মাঝেই এবার বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গত সপ্তাহে রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়। বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন।

ডিএ নিয়ে চমক থাকতে পারে রাজ্য বাজেটে | Dearness Allowance

এরই মধ্যে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “এবার কর্মচারী, শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। তাদের আশা, রাজ্য বাজেট তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে।

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই দাপট মানব সুথারের! আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে গড়লেন দুর্ধর্ষ রেকর্ড

রাজ্যে ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে হওয়া বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। এবার জল্পনা মহার্ঘ ভাতা নিয়ে। তাহলে কি কেন্দ্রীয় হারে ডিএ মিলবে? সম্পূর্ণ বকেয়া ডিএ কবে? নজরে ২২ জুন।