কেন্দ্রীয় হারেই DA! ১৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হচ্ছে উৎসবের মরসুম। আর তার আগেই এল সুখবর। বিরাট মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একধাক্কায় ১৮% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মীদের জন্য। আর এই ডিএ বৃদ্ধির সাথেই ৬০ শতাংশে পৌঁছে গেল সেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।

ডিএ বৃদ্ধি পাঞ্জাবে | Dearness Allowance

ঘটনাস্থল পাঞ্জাব। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে পদক্ষেপ করেছে সরকার। কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে পাঞ্জাব সরকার প্রায় ৮৫,০০০ কর্মচারীর ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী আমান অরোরা।

যদিও সকলে এই হারে ডিএ পাবেন না। নতুন এই সিদ্ধান্তটি ২০২০ সালের ১৭ই জুলাইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সেইসব কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানানো হয়েছে। যাদের মূল বেতন কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের ম্যাট্রিক্স অনুযায়ী নির্ধারিত, কিন্তু যাদের মহার্ঘ ভাতা সে রাজ্যের বেতন কাঠামো অনুযায়ী দেওয়া হয়।

ডিএ বৃদ্ধিকে “জন্মাষ্টমীর উপহার” আখ্যা দিয়ে মন্ত্রী অরোরা বলেন, “২০২০ সালের জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা পাঞ্জাবের উচ্চতর মূল বেতন স্কেলের সুবিধা পেতে থাকবেন। আর ২০২০ সালের জুলাইয়ের পরে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কেন্দ্রীয় বেতন স্কেলের আওতায় আনা হলেও তাঁরা ৪২ শতাংশ হারে পাঞ্জাবের ডিএ পেতে থাকেন।” এই পার্থক্যটি উপেক্ষা করা যেত না বলেই মন্তব্য করেছেন মন্ত্রী।

dearness allowance(294)

আরও পড়ুন:‘DA-র ফারাক ৪২%, আমরা পুজোর আগে..,’ সরকারি কর্মীদের বড় বার্তা, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

এবার, মান সরকার এই কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারের সমান হারে মহার্ঘ ভাতা প্রদান করতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। এদিকে এমন একটি সময় ডিএ নিয়ে সুখবরটি এল যখন বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিতে আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সে রাজ্যে। যার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও।