বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমববঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ (Dearness Allowance) পাচ্ছেন পুজোর মাস থেকে। চলতি মাসে একধাক্কায় ২০% ডিএ (DA) বৃদ্ধি। সবমিলিয়ে ষষ্ঠ পে কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মিলবে মহার্ঘ ভাতা। স্বাভাবিকভাবেই এই নিয়ে যথেষ্ট খুশি সরকারি কর্মচারীরা। বাংলায় যখন ডিএ বৃদ্ধি নিয়ে স্বস্তি, সেই সময় আরেক রাজ্যও বাড়াল মহার্ঘ ভাতা। মহালয়ার আগেই বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য।
পড়সি রাজ্যে বাড়ল ডিএ | Dearness Allowance
বিরাট স্বস্তি ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য। রিপোর্ট বলছে, ৩% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মানিক সাহার সরকার। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা ৪১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার ৩% বাড়ায় তা পৌঁছল ৪৪ শতাংশে। ৬ অক্টোবর ত্রিপুরা মন্ত্রিসভা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির অনুমোদন করেছে।
সরকার তরফে জানানো হয়েছে, সংশোধিত ডিএ ও ডিআর ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে। মুখ্যমন্ত্রী বলেন, এই সর্বশেষ বৃদ্ধির ফলে রাজ্য কোষাগারের উপর প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণমূলক ব্যবস্থা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ব্যবধান কমানোর জন্য কর্মচারীদের ডিএ বাড়ানোর ক্রমাগত চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যেখানে ৪৪ শতাংশে পৌঁছলো সে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় এবং ত্রিপুরা রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএ-র ১৬% পার্থক্য থাকল।
আরও পড়ুন: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, আজকের আবহাওয়ার খবর
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার মধ্যে একটি ব্যবধান রয়ে গেছে। “আমরা এই ব্যবধান নিয়ে উদ্বিগ্ন এবং এটি কমিয়ে আনতে পর্যায়ক্রমে কাজ করছি,” বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।













