কমবে অপেক্ষা! এবার তিন মাস অন্তর বাড়বে DA? সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর

Published on:

Published on:

dearness allowance(294)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একধাক্কায় ২০% ডিএ বেড়েছে। যা আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এদিকে সুখবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যও। খুব শীঘ্রই ফের এক দফায় মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) হতে চলেছে।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, চলতি বছরের জুলাই থেকে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়তে পারে। যদিও এর ঘোষণা অক্টোবর বা দীপাবলির আশেপাশে হয়ে থাকে। ডিএ বৃদ্ধি নিয়ে যখন সরকারি কর্মীদের চৰ্চা দিনদিন বাড়ছে, সেই সময়ই সামনে এল বিরাট আপডেট। আপনিও একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে অবশ্যই জানুন।

DA ও DR সংশোধন বছরে তিনবার করার প্রস্তাব | Dearness Allowance

সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতির কোপ থেকে কর্মচারীদের স্বস্তি প্রদান করতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। তবে আসন্ন অষ্টম পে কমিশনে তা বছরে দু’বারের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর সংশোধন করার দাবি উঠেছে।

মূলত জানুয়ারি এবং জুলাইকে কেন্দ্র করে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ও DR সংশোধনের ব্যবস্থা রয়েছে। কিন্তু অষ্টম পে কমিশনে তা বছরে তিনবার করার দাবি জানিয়েছে ভারত পেনশনার্স সমাজ। তারা চায়, বছরে দু’বারের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করা হোক।

অষ্টম পে কমিশনে ভারত পেনশনার্স সমাজের (Bharat Pensioners Samaj) বা BPS-এর প্রস্তাব, তিন মাসের গড় বেতনের ভিত্তিতে পয়েন্ট-টু-পয়েন্ট ক্ষতিপূরণের হিসাব করে ডিএ ও ডিআর সংশোধন করার। দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা না করে, মূল্যবৃদ্ধি যদি দ্রুত হয়, তা হলে এর দ্বারা কর্মী ও পেনশনভোগীদের DA DR সংশোধনের জন্য দীর্ঘ সময় আর অপেক্ষা কমবে।

dearness allowance(262)

আরও পড়ুন: নবান্নের বড় সিদ্ধান্ত! সপ্তাহে ২ দিন নির্দিষ্ট সময়ে মানুষের অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকেরা

একইসাথে DR ২৫ শতাংশের বেশি হয়ে গেলে সেটিকে মূল পেনশনের সঙ্গে যাতে জুড়ে দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিএ-এর প্রকৃত বৃদ্ধি কী হবে তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে।