বাংলা হান্ট ডেস্ক:মহারাষ্ট্রের রাজনীতিতে এসেছে বড়সড় পরিবর্তন। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার(Ajit Pawar)। নতুন উপমুখ্যমন্ত্রী হয়েছেন তার স্ত্রী সুনেত্রা পাওয়ার। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে, এটি নিছক দুর্ঘটনা নাকি কোন ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার পিছনে। এবার সেই ব্যাপারে তদন্ত জোরদার করলো ডিজিসিএ।
অজিত পাওয়ারের(Ajit Pawar) মৃত্যু নিয়ে কড়া তদন্ত ডিজিসিএ-র
ডিজিসিএ হল ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। এরা বিবৃতিতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ভিএসআর ভেঞ্চারস কে প্রবেশের অনুমতি দেয়নি। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে বিমান দুর্ঘটনার পর থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
দুর্ঘটনার পর শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “অজিত কিছুদিন আগেই বলছিলেন, তাঁর কাছে কয়েকজন বিজেপি নেতার বিষয়ে ফাইল রয়েছে। তারপরেই দুর্ঘটনা।” এরপর রাগ ঢাক না করেই বক্তব্য রাখেন তিনি। বলেন, “প্রথম দিন থেকেই আমার সন্দেহজনক ঠেকছে। আমি সংসদে বিষয়টি তুলব”। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তরও বলেন, “অজিত দাদার আচমকা মৃত্যু কোনও ষড়যন্ত্র হলেও হতে পারে। এই বিষয়টি তদন্ত করে দেখা দরকার।”
আরও পড়ুন:আশা করে আর লাভ নেই! মাত্র ২% DA বাড়াতে পারে সরকার, কর্মীদের জন্য সামনে নয়া আপডেট
২০২৩ সালে এনসিপি প্রধান পাওয়ার মুম্বাই থেকে পুনের বারামতিতে যাওয়ার সময় এই সংস্থার একটি লিয়ার জেট ৪৫ এক্সআর বিমান তিনি ভাড়া করেছিলেন। সেই বারও বারামতিতে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই সময় দৃশমানতা কম থাকায় এই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। এবার মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীসহ বিমানে থাকা আরো চারজন ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:এয়ারপোর্টের মতো ঝাঁ চকচকে হবে বাংলার ১০১ স্টেশন! ঘোষণা রেলমন্ত্রীর

ডিজিসিএ ভিএসআর ভেঞ্চারসের কাছে যে অডিট রিপোর্ট চেয়েছে, তাতে তারা চেকস অ্যান্ড ব্যালেন্স এবং লগ বুকের তদন্ত করবে। প্রটোকল অনুযায়ী কোম্পানী বিমানের রক্ষণাবেক্ষণ করেছিল কিনা এবং লগবুক ফাইল করার উপর নজর রাখছিল কিনা তা পরীক্ষা করা হবে। সেই সঙ্গে এই দুর্ঘটনা নিয়ে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো কারণ অনুসন্ধান করছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।











