অন্নপূর্ণা যোজনা ঘিরে বিতর্ক, টাকা না মেলায় শো-কজের মুখে ৩২ পুরকর্মী

Updated on:

Updated on:

Dhupguri 32 municipal workers issued show-cause notices under the Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক: বহু মানুষেরই অফলাইনে পূরণ করা অন্নপূর্ণা যোজনা ফর্ম অনলাইনে আপলোড হয়নি। আর এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভায় (Dhupguri)। এই অভিযোগ উঠতেই পুরসভা ৩২ জন কর্মীকে শো কজ করেছিল। শনিবার মহকুমাশাসকের দফতরে হাজির হয়ে তাঁরা কারণ জানালেন।

ধূপগুড়িতে অন্নপূর্ণা যোজনায় শো-কজ ৩২ পুরকর্মীকে (Dhupguri)

সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনা ফর্ম ঠিকভাবে পূরণ করেও টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে এবার ধুপগুড়িতে (Dhupguri)। বিশেষত অফলাইনে যারা ফর্ম ফিলাপ করেছেন তাদের থেকেই এই অভিযোগ বেশি জমা পড়েছে বলে জানা গিয়েছে।

Dhupguri 32 municipal workers issued show-cause notices under the Annapurna Yojana

আরও পড়ুন: বোয়াল মাছের অন্যরকম স্বাদ, অল্প মশলায় বানিয়ে ফেলুন দুর্দান্ত তেল-ঝাল

জানা যায় ধুপগুড়ি পুরসভা এলাকার বাসিন্দারা অনেক মহিলাই এমন অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ মতে অনলাইনে সেই ফর্ম গুলো আপলোড এবং যাচাই নাও হওয়ায় তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকেনি। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ধুপগুড়ি পৌরসভার ৩২ জন কর্মীকে কারণ জিজ্ঞেস করে নোটিশ জারি করেছেন মহকুমা শাসক।

এছাড়াও শো কজ় নোটিস পাওয়া এক কর্মীদের দাবি, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। তা সত্ত্বেও কেন তাঁদের শো-কজ় করা হয়েছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।

ধূপগুড়ি পুরসভার স্থায়ী কর্মী তন্ময় নন্দী এ প্রসঙ্গে বলেন, ‘‘শো-কজ় নোটিসের জবাবে আমরা স্পষ্ট জানিয়েছি, সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করেছি। আমাদের কাজে কোনও গাফিলতি ছিল না (Dhupguri)।’’

প্রসঙ্গত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার  নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত।শুধুমাত্র ১২ পাতার ফর্ম পূরণ করলেই হবে না। একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম।

ফর্ম কেন বাতিল হবে?
আধার নম্বর বা ভোটার নম্বর ভুল দিলে আবেদন বাতিল হতে পারে। ভোটার কার্ড ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনও কেস আছে কিনা তা যাচাই করা হবে। উল্লেখ্য, আপনি আয়কর দিলে কিন্তু অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পাবেন না। সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। কেউ তথ্য গোপন করলেও ভেরিফিকেশনের সময় তা ধরা পড়েই যাবে।