বোয়াল মাছের অন্যরকম স্বাদ, অল্প মশলায় বানিয়ে ফেলুন দুর্দান্ত তেল-ঝাল

Published on:

Published on:

Recipe skip the Rohu and Catla try the spicy, rich Boal fish curry instead
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে যদি বোয়াল মাছ নিয়ে আসা হয়, তাহলে সেটি দিয়ে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে। কিন্তু একঘেয়ে বোয়াল মাছের ঝোল রান্না না করে স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি। যা রান্না করতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখুন প্রণালী (Recipe)।

রুই-কাতলা ছেড়ে ট্রাই করুন বোয়াল তেল-ঝাল (Recipe)

মাছ প্রিয় বাঙালির কাছে যেকোনো ধরনের মাছের পদ বরাবর আলাদা হয়। তার ওপর আপনি যদি একঘেয়ে রুই কাতলা খেয়ে মুখে অরুচি ধরিয়ে ফেলেন, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন বোয়াল মাছের তেল ঝাল। এটি তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe skip the Rohu and Catla try the spicy, rich Boal fish curry instead

আরও পড়ুন: ৫, ১৪ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দামে বড় আপডেট, কলকাতাসহ বিভিন্ন শহরের নতুন রেট

উপকরণ:

বোয়াল মাছ: ৪ টুকরো

আদা বাটা: ১ চা চামচ

পেঁয়াজ: ২টি

কাঁচালঙ্কা বাটা: ৩-৪টি

জিরে বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

টম্যাটো: ১টি

প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে তেল গরম হলে মাছ ভাজতে দিন। মিনিট তিনেক পরে উল্টে দেবেন। তারপর হালকা ভাজা হলেই তুলে নিন। এরপর মাছ ভাজার তেলেই কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজ ভাজার সময়ে অল্প চিনি দিতে পারেন। পেঁয়াজে সোনালি রং ধরলেই একে একে দিয়ে দিন সব বাটা মশলা, টম্যাটো। তবে যত ক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাতে থাকুন। পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ঝোলটা ফুটতে দিন। এবার ঝোল ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলি ছেড়ে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।