বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে (LPG Cylinder)। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।
গ্যাসের দামে বদল, জেনে নিন আজকের রেট (LPG Cylinder)
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমল সিলিন্ডারের। জেনে নিন লেটেস্ট রেট।

আরও পড়ুন: কলকাতার যাত্রীদের বড় সুখবর! একসঙ্গে চালু হচ্ছে ৩ নতুন এসি বাস, দেখুন রুটের তালিকা
দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। দাম কমে হয়েছে ২৯৩০ টাকা। যা আগে ছিল ৩১১৩.৫০ টাকা।কলকাতায় কমেছে ১৭৪ টাকা। এখন দাম হয়েছে ৩০৮১.৫০ টাকা। যা আগে ছিল ৩২৫৫.৫০ টাকা।
চলতি মাসে কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা (LPG Cylinder)।













