পুজোর ছুটিতে দিঘা স্পেশ্যাল ট্রেন, কবে কোন সময়ে ছাড়বে, জেনে নিন টাইমটেবিল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় লম্বা ছুটিতে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। দূরে কোথাও না হলেও কাছেপিঠে যাওয়ার প্ল্যান করেন কমবেশি সকলেই। এমনকি দুদিনের জন্য দিঘাও ঘুরে আসেন অনেকে। তবে পুজোর সময় দিঘা যাওয়ার ট্রেনের (Special Train) টিকিটের আকাল দেখা দেয়। তাই সেকথা মাথায় রেখে এবার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। উত্তরবঙ্গের যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক হবে এই বিশেষ ট্রেন।

দিঘা স্পেশ্যাল ট্রেনের (Special Train) ঘোষণা রেলের

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার মালদা টাউন থেকে দিঘা পর্যন্ত চলবে ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা পুজো স্পেশ্যাল ট্রেন। প্রতি শনিবার দুপুর ১ টা ১০ এ মালদা টাউন থেকে ছাড়বে ট্রেনটি, ওইদিনই রাত ১১ টায় পৌঁছাবে ট্রেনটি।

Digha special train time table

কবে কখন চলবে: ফিরতি পথে ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন পুজো স্পেশ্যাল। দিঘা থেকে ট্রেনটি (Special Train) ছাড়বে রাত ১১ টা ৪০ এ। পরদিন সোমবার সকাল ৯ টা ২০ তে মালদা স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।

আরও পড়ুন : আড়াই বছরের কাজ ৯০ দিনে, বড়দিনেই চালু হচ্ছে এই রুটের মেট্রো?

কোন স্টেশনে দাঁড়াবে: বিশেষ ট্রেনের যাত্রাপথের দুদিকেই নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান ডানকুনির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি। ফলত এই স্টেশনগুলি থেকেও ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন : পোস্ত বাটা দিয়ে রাঁধুন মাটন কষা, ভিন্ন স্বাদের রেসিপি জেনে রাখুন

এই বিশেষ ট্রেনে থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। এই বিশেষ ট্রেনের ঘোষণায় যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। খুব শীঘ্রই টিকিট বুকিং শুরু হবে বলে খবর।