বাংলা হান্ট ডেস্ক : মহালয়ার ভোরে চণ্ডীপাঠের সুরে যখন বাঙালির মনে পুজোর স্মৃতি উঁকি দিচ্ছে, তখনই উৎসবের আবহ প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যে উঠে আসে নিয়মবিধির প্রসঙ্গ। কিভাবে তিনি ছোটবেলায় দুর্গাপুজো কাটাতেন সে কথা তুলে ধরেছেন।
দুর্গাপুজোর বিধি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)
মহালয়ার সকাল যে তাঁকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, সে কথা জানান দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ভোর সাড়ে চারটে থেকেই বাড়ি, রাস্তা এবং পাড়ায় পাড়ায় চণ্ডীপাঠ ও মহালয়ার গান শোনা যাচ্ছে। এই পরিচিত পরিবেশের মধ্যে তিনি ছোটবেলার স্মৃতি খুঁজে পেয়েছেন। তাঁর মতে, দুর্গাপুজোকে ঘিরে মানুষের অবাধ আনন্দ ও উৎসবের আবহই শারদীয়ার বিশেষ আকর্ষণ।
দিলীপ ঘোষ বলেন, “এত দিন বিধি না মেনে দুর্গাপুজো উদ্বোধন হত।” তাঁর দাবি, আজ, কাল এবং দুদিন পর থেকে বিভিন্ন জায়গায় পুজোর উদ্বোধন হবে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও দুর্গাপুজোর ইতিহাস আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন : মহালয়ার দিন ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
অনুষ্ঠানগুলিতে মানুষের অংশগ্রহণের পাশাপাশি সম্প্রচারের গুরুত্বও তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, যাঁরা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তাঁরা যেমন সেই অভিজ্ঞতার অংশ হতে পারবেন, তেমনই বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে বিশ্বের নানা প্রান্তের মানুষও আয়োজনগুলি দেখার সুযোগ পাবেন। পুজোকে ঘিরে কলকাতাকে সাজিয়ে তোলার উদ্যোগের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। দুর্গাপুজোকে ঘিরে মহালয়ার সকালের নস্টালজিক হয়ে পড়লেন মন্ত্রী দিলীপ ঘোষ।













