বিজেপি সরকারের নতুন প্রকল্প ‘গোকুল মিশন’, কারা সুবিধা পাবে জানালেন দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh reveals BJP government's new project 'Gokul Mission'
Follow

বাংলা হান্ট ডেস্ক : পশুপালন এবং দুগ্ধ উৎপাদনকে সংগঠিত রূপ দিতে রাজ্যে শীঘ্রই চালু হতে পারে ‘গোকুল মিশন’ প্রকল্প। জানা গিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গোশালা পরিচালনা, গরু পালন থেকে দুধ উৎপাদন ও বিপণন-সবক্ষেত্রেই একাধিক কর্মসূচি নেওয়া হবে। গোশালায় মালিকদের সঙ্গে বৈঠকের পর এই প্রকল্প সম্পর্কে জানান মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

‘গোকুল মিশন প্রকল্প’ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh)

এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দুধ পৌঁছে দেওয়ার পরিষেবা থাকবে। একই সঙ্গে অবৈধভাবে গরু হত্যা ও সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার বন্ধ করতেও কড়া পদক্ষেপ নেওয়ার ভাবনা রয়েছে সরকারের। দিলীপ ঘোষ জানান, এতদিন কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প বাংলায় সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে। এখন কেন্দ্রের বিভিন্ন প্রকল্প দ্রুত গতিতে কার্যকর করা সম্ভব হবে বলেই দাবি তাঁর।

পঞ্চায়েত দফতরের পাশাপাশি প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও বর্তমানে সামলাচ্ছেন দিলীপ ঘোষ। দায়িত্ব নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দফতরে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। দিলীপ জানিয়েছেন, “দেশের যে আইন আছে ওটাকেই আমরা সামনে রাখছি। নতুন কিছু নয়। সর্বত্র আইনের শাসন হওয়া দরকার। পুলিশ কাজ শুরু করে দিয়েছে।”

এর আগে প্রাণিসম্পদ দফতরে কর্মীসংকট দূর করার লক্ষ্যে নিয়োগের কথাও ঘোষণা করেছিলেন তিনি। সে সময় দিলীপ ঘোষ বলেছিলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারি নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। এক-একজন চারটে পঞ্চায়েত দেখেন। কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব।” এবার ‘গোকুল মিশন’-কে সামনে রেখে রাজ্যের পশুপালন ও দুগ্ধ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Dilip Ghosh reveals BJP government's new project 'Gokul Mission'

আরও পড়ুন : সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে তৎপর লালবাজার, জারি বিশেষ গাইডলাইন

সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি গরু পালন, দুধ উৎপাদন এবং গোশালা নির্ভর বহু মানুষের জীবিকায় নতুন সুযোগও তৈরি হতে পারে। তাই প্রকল্প ঘোষণার আগেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা।