‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রত মন্ডল প্রসঙ্গে সাফ জানালেন দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh on Anubrata Mondal Party office attack
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার রাতে বীরভূমের সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) উপস্থিতিতে তার সামনেই মোটা নিয়ে ভাঙচুর চালায় তিন যুবক। কলার ধরে শাসানো থেকে শুরু করে, পার্টি অফিস ভাঙচুর। যা দেখে রাজনৈতিক মহলের দাবী ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেস যে হারে অত্যাচার চালিয়েছে তারই জনরস এই ভাবেই এখন বেরিয়ে পড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

যেমন দিয়েছো তেমন তো, পেতে হবে!: দিলীপ ঘোষ

অনুব্রত মন্ডলের পার্টি অফিসে ভাঙচুর প্রসঙ্গে এদিন সরব হয়েছিলেন, বিজেপির ডাক উঠে নেতা দিলীপ ঘোষ। কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে তিনি এদিন বললেন, ‘রাজনীতি এরকমই হয়।কে কখন উপরে, কে কখন নিচে, কেউ জানে না। যদি কেউ ক্ষমতা পেয়ে থাকে, তার ঠিকঠাক ব্যবহার করা উচিত। আমরা দেখেছি টিএমসির আমলে ক্ষমতার অপব্যবহার করে কীভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। যেমন দিয়েছো তেমন তো, পেতে হবে। সেটাই চলছে।’

অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করার পাশাপাশি দিলীপ ঘোষ এদিন এটাও বললেন, ‘তার মানে এই নিয়ে সব জায়গায় মারপিট প্রতিশোধ চলবে এগুলো ঠিক নয়। সভ্য জগতে এগুলো হয় না। মানুষের ক্ষোভ-বিক্ষোভ থাকে, বের হয়। এগুলো বন্ধ হওয়ার দরকার আছে।’

আরও পড়ুনঃ ‘IND – ইয়া ইয়া সার্কাস এসে গেছে’, ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ দেবজিৎ সরকারের

এদিন অনুব্রত মণ্ডলেরও পার্টি অফিসে যারা হামলা চালিয়েছিল, তারা হামলা চালানোর পর যারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছিল। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ এদিন সটান বলে দিলেন, ‘জয় শ্রীরাম কোনো বিজেপির ব্র্যান্ডেড নয়। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জয় শ্রীরাম বলেন, বলতেই পারেন। তারা কেন করেছে কি করেছে? আইনশৃঙ্খলার ব্যাপার। আমার মনে হয় না সেরকম কিছু আঘাত হয়েছে। এটা ঠিক যে যেটা ওনার পাওনা ছিল সেটা ওরা মিটিয়ে দিয়েছে’।

প্রসঙ্গত পুলিশ ওই হামলাকারীদের আটক করেছেন। যদিও নতুন সরকার আসার আগে এই ধরনের ঘটনা ঘটলে কাউকেই আটক কিংবা গ্রেফতার করা হত না। তাই এক্ষেত্রে পুলিশ যে আগের সরকারের তুলনায় সক্রিয় ভূমিকা পালন করছে তা বলাই বাহুল্য। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘পুলিশের করা উচিত। যাতে এগুলো না হয়। হ্যাঁ ঠিক আছে, যদি তারা সেরকম অপরাধ না করে থাকে, তাহলে জায়েজ আছে।’

এরপরেই অতীতের তৃণমূলের করা অত্যাচার প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে দিলীপ ঘোষ এদিন বললেন, ‘আমি দশ বছর ধরে কোনোদিন বীরভূমে সভা করতে পারিনি। আমাদের পারমিশন দেওয়া হতো না ,শেষ পর্যন্ত ক্যান্সেল করা হতো। একবার পারমিশন দিয়েছিল এস পি ভুল করে, যেদিন সকাল তার আগের দিন রাতভর মেশিন দিয়ে জল ভরে দেওয়া হয়েছিল মাঠে। বিজেপি যাতে সভা করতে না পারে।’

একইসাথে তাঁর সংযোজন, ‘আমরাও প্রতিবাদে সিউড়িতে মিছিল করেছিলাম। লড়াই করে আজকে আমরা এসেছি ক্ষমতায়। আজকে ওখানে সবচেয়ে বেশি ভোটও পেয়েছি আমরা। কিন্তু অত্যাচারও সবচেয়ে বেশি হয়েছে। মানুষ তো আর রাতারাতি সব ভুলে যাবেন না। কিন্তু মানুষ আমাদের যেহেতু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব নিয়ে শান্তির সঙ্গে আমাদের উন্নয়ন করতে হবে।’