আরশোলা নিয়ে অতিষ্ঠ? রাতে কয়েক মিনিটে করুন এই কাজ

Published on:

Published on:

Do this to easily get rid of cockroaches
Follow

বাংলা হান্ট ডেস্ক : বাড়িতে আরশোলার (Cockroaches) উপদ্রবে অতিষ্ঠ! রান্নাঘর থেকে বেডরুম সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে এই আরশোলা। আরশোলা তাড়ানোর উপায় জানা আছে? তার আগে জানতে হবে আরশোলা কোন জায়গা বেশি থাকে। ‌আলো-বাতাস কম পৌঁছায়, এমন জায়গায় এদের দেখা মেলার সম্ভাবনা বেশি। আরশোলা থেকে মুক্তি পেতে এই কাজটি করতে পারেন।

আরশোলা (Cockroaches) থেকে মুক্তি পেতে কী করতে হবে ?

আরশোলার হাত থেকে মুক্তি পেতে কর্পূর সহজ সমাধান। কর্পূরের ঝাঁঝালো গন্ধ আরশোলা সহ্য করতে পারেনা। সেই গন্ধকে কাজে লাগিয়েই বাড়িতে একটি স্প্রে তৈরি করে নিন।‌ কীভাবে আরশোলা তাড়ানো স্প্রে তৈরি করবেন জেনে নিন। এই ঘরোয়া মিশ্রণ তৈরির জন্য প্রথমে কয়েকটি কর্পূর নিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এবার একটি গ্লাস গরম জলে সেই গুঁড়ো মেশাতে হবে। ওই জলের সঙ্গে কয়েকটি লবঙ্গ যোগ করুন। সবকিছু মিশিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলে উপকরণগুলির গন্ধ ও নির্যাস জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে।

তারপর তরলটি ছেঁকে আলাদা করে নিন। এই তরল পদার্থ একটি স্প্রে বোতলে ঢেলে ব্যবহার করা যেতে পারে। রাতের দিকে বাড়ির যে জায়গাগুলিতে আরশোলার আনাগোনা বেশি, সেখানে অল্প পরিমাণে স্প্রে করে দিন। যেসব জায়গায় এই তরল স্প্রে করা সম্ভব নয়, সেক্ষেত্রে কর্পূরের বড়ি একটি পাতলা কাপড়ে মুড়ে বা ছোট পাউচের মধ্যে রেখে দিন। কর্পূরের গন্ধে ওই জায়গা থেকে আরশোলা দূরে থাকবে।

তবে শুধু কোনও ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই হবে না। রান্নাঘর ও ড্রেন পরিষ্কার রাখা, খাবারের উচ্ছিষ্ট খোলা অবস্থায় না রাখা এবং কোথাও জল জমে থাকতে না দেওয়া জরুরি। বাড়িতে আরশোলার সংখ্যা বেশি হলে সমস্যার উৎস খুঁজে পেশাদারি পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়া যেতে পারে।

Do this to easily get rid of cockroaches

আরও পড়ুন : সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বেতন ভাতা নিয়ে একগুচ্ছ ঘোষণা সরকারের

কর্পূর ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি। আগুন বা অতিরিক্ত গরম উৎসের কাছে এটি রাখা উচিত নয়। কর্পূর শিশু বা পশুদের নাগালের বাইরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কর্পূর সরাসরি খাবার বা রান্নার সরঞ্জামের সংস্পর্শে না আসে। পরিচ্ছন্নতার পাশাপাশি কর্পূর ও লবঙ্গের তৈরি এই মিশ্রণ আরশোলার উপদ্রব কমাতে দারুণ কাজে দেবে।