সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বেতন ভাতা নিয়ে একগুচ্ছ ঘোষণা সরকারের

Published on:

Published on:

How much higher salary will state government employees receive in October ?
Follow

বাংলা হান্ট ডেস্ক : সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীদের জন্য একসঙ্গে একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করল সরকার। শুধু বেতন সংশোধন নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও রয়েছে বড় ঘোষণা। ৭০ বছর বয়সি পেনশনভোগীদের মূল পেনশনের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ এবং ৭৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ১৫ শতাংশ অতিরিক্ত পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই সুবিধা ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য বিরাট ঘোষণা

সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বকেয়া ডিএ মেটানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের সারেন্ডার লিভের টাকা সংক্রান্তির আগেই সংশ্লিষ্ট কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর অনুমোদন দিয়েছে নাইডু সরকার। মহার্ঘ ভাতা নিয়েও মিলেছে গুরুত্বপূর্ণ আপডেট। ১ জুলাই ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫ অবধি প্রাপ্য বকেয়া ডিএ,১ অক্টোবর ২০২৬ থেকে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।

সরকারি কর্মীদের ভবিষ্যৎ বেতন কাঠামো নিয়েও এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বাদশ পে রিভিশন কমিশন বা PRC গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মীদের বেতন সংক্রান্ত সংশোধন এবং বিভিন্ন আর্থিক বিষয় পর্যালোচনার ক্ষেত্রে এই কমিশনের সুপারিশ বিশেষ গুরুত্বপূর্ণ। কর্মচারীদের চিকিৎসা পরিষেবায় Employee Health Scheme বা EHS-কে আরও সুসংগঠিত করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে অক্টোবর মাস থেকে NTR Vaidya Seva Trust-কে সরকার প্রতি মাসে অর্থ প্রদান করবে বলেও জানানো হয়েছে।

State government announced package of benefits for government employees

আরও পড়ুন : বেতনের সঙ্গে বাড়বে ভাতাও! অষ্টম বেতন কমিশনে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন ?

সরকারি হিসাব অনুযায়ী, নতুন ঘোষণাগুলির কারণে প্রতি বছর সরকারের প্রায় ২,৮৮০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। নাইডু সরকারের মতে, প্রশাসনকে সচল রাখার ক্ষেত্রে সরকারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেতন, ভাতা, পেনশন কিংবা স্বাস্থ্য পরিষেবা—কর্মীদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েই এগোতে চাইছে সরকার।