পুজোর সরকারি টাকায় এবার কড়া নজর, অনুদান পেতে জমা দিতে হবে এই নথিগুলি

Published on:

Published on:

Nabanna Issues New Rules for Government Documents
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এবারের দুর্গাপুজোয় সরকারি অনুদান (Durga Puja Grant) দেওয়া হলেও টাকা খরচের ক্ষেত্রে থাকছে কড়া নজর। কোন পুজো কমিটি টাকা পাচ্ছে, সেই টাকা কোন অ্যাকাউন্টে যাচ্ছে এবং কীভাবে খরচ হচ্ছে, সবটাই যাচাই করবে সরকার। অনুদান পেতে হলে পুজো কমিটির নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই মর্মে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

অনুদান (Durga Puja Grant) পেতে জমা দিতে হবে একাধিক নথি

নির্দেশিকা অনুযায়ী, অনুদান (Durga Puja Grant) পেতে পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটারহেডে আবেদন করতে হবে। সেই আবেদন সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। আবেদনের সঙ্গে দিতে হবে কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার কপি।

শুধু ব্যাঙ্কের তথ্য দিলেই হবে না। গত বছরের পুজোর অনুমতিপত্রের কপিও জমা দিতে হবে। পাশাপাশি গত বছরের পুজোর সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে। চলতি বছরের পুজো কমিটির সদস্যদের নাম ও ঠিকানার তালিকাও দিতে হবে।

এছাড়াও গত বছর সরকারি অনুদান (Durga Puja Grant) নেওয়া হয়ে থাকলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ আবেদন জমা দেওয়া থেকে শুরু করে অনুদানের টাকা কীভাবে ব্যবহার হচ্ছে, প্রতিটি ধাপেই কমিটির তথ্য যাচাই করা হবে।

উল্লেখ্য, এ রাজ্যে পুজোয় সরকারি অনুদান (Durga Puja Grant) দেওয়ার চল শুরু হয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে ক্লাবগুলিকে পুজোর জন্য সরকারি সাহায্য দেওয়া শুরু হয়েছিল। এবারও সেই ধারা বজায় থাকছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে তাঁর বক্তব্য, যেসব পুজো কমিটির বাজেট বড় এবং নিজেদের খরচে পুজো করার ক্ষমতা রয়েছে, তাদের সরকারি টাকা না নেওয়াই উচিত। তিনি জানিয়েছেন, যাঁদের এই সাহায্য ছাড়া পুজো করা কঠিন, মূলত তাঁদের জন্যই এক লক্ষ টাকা করে দেওয়া হবে।

DurgaPuja major clubs to organize without grants

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পর এবার জনতার দরবারে অভিযোগ শুনবে কলকাতা পুলিশ! নতুন উদ্যোগ লালবাজারের

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সাতটি বড় পুজো কমিটি সরকারি অনুদান (Durga Puja Grant) না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।