বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার খবরের শিরোনামে দুর্গাপুর (Durgapur)। ভিন রাজ্যের এক ডাক্তারি চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল দুর্গাপুরে। আর এবার সেই একই কলেজে ভয়ংকর ঘটনা। জানা যায় ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের বাথরুম থেকেই উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়ার দেহ। সূত্রের খবর দ্বিতীয় বর্ষে পড়তেন সেই পড়ুয়া। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় শনিবার রাতে হোস্টেলের বাথরুম থেকে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুরে একই কলেজে ফের পড়ুয়ার দেহ উদ্ধার (Durgapur)
মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ। বয়স ২২ বছর। তিনি বিহারের পাটনার বাসিন্দা। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, পরপর বেশ কয়েক বছর একটি সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি। অনুমান, সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে (Durgapur)।

আরও পড়ুন: বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন! স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা, জানুন আজকের রেট
জানা যায় শনিবার রাতে তাঁকে ঝুলতে দেখে খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে রাখা হয় হাসপাতালেই। খবর দেওয়া হয়েছে পরিবারকে। রবিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে মৃতের বন্ধুদের সঙ্গেও। তবে এই ঘটনায় ফের আরও একবার দুর্গাপুরের এই বেসরকারি কলেজের নাম খবরের শিরোনামে আসল (Durgapur)












