বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন! স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা, জানুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price big surprise over the weekend know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) বরাবরই ওঠা নামা করে। এই দাম ওঠানামা করার ফলে যথারীতি হিমশিম খান মধ্যবিত্তরা। তবে বিয়ের মরশুমে বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। রবিবার আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকে বাজারে ২২ ও ২৪ ক্যারেটের গোল্ড প্রাইস কত।

রবিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

চলতি সপ্তাহের কিছুটা সোনার দাম কমেছে। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price big surprise over the weekend know todays rate

আরও পড়ুন: সাধারণ ডাল নয়, বিহারী স্টাইলের মশলাদার ম্যাজিক—ভাত উধাও হতে সময় লাগবে না, রেসিপি রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৯১৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৯১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৯০০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৬১০ টাকা । ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৫৬১০০টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫০৭৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫০৭৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫০৬৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫০৬৫০ টাকা।

প্রসঙ্গত, ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তবে সোনার দাম কমায় কিছূটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা (Gold Price)।