বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি বাড়িতেই প্রতিদিনের রান্নায় একটি পদ সব সময় করা হয়, আর তা হল ডাল। তবে একঘেঁয়ে ডাল খেয়ে আপনার মুখে চর পড়লে স্বাদ বদল করতে বানাতে পারেন সুস্বাদু বিহারী কায়দায় ডাল। যা বানাতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন রেসিপিটি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বিহারী মশলার ডাল (Recipe)
ডাল ও ভাত প্রতিটি মানুষের কমফোর্ট খাবার। এই খাবার খেতে সকলেই ভালোবাসে। কিন্তু আপনি যদি নতুনত্ব কিছু ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় দাউ দাউ করে আগুন, ভয়ঙ্কর কাণ্ড কাকভোরে
উপকরণ:
ছোলার ডাল: ৩/৪ কাপ (ভেজানো)
মুগ ডাল: এক মুঠো (ঐচ্ছিক)
আদা-রসুন বাটা/কুচি: ২ চা চামচ
কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা: স্বাদমতো
পেঁয়াজ কুচি: ১টি (মাঝারি)
টমেটো কুচি: ১টি
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
গোটা গরম মশলা: তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ
জিরা (শাহী জিরা): ১/২ চা চামচ
হিং: ১/৪ চা চামচ
ঘি/তেল: প্রয়োজনমতো
ধনে পাতা কুচি ও নুন: স্বাদমতো
প্রণালী: ছোলার ডাল ধুয়ে কুকারে পরিমাণমতো জল, নুন ও হলুদ দিয়ে ৩-৪টি হুইসেল দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে ঘি বা তেল গরম করে হিং, গোটা গরম মশলা, জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর
পেঁয়াজ কুচি, আদা-রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত কষান। এরপর সেদ্ধ করা ডালটি কড়াইতে দিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ফুটিয়ে নিন।সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।












