কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় দাউ দাউ করে আগুন, ভয়ঙ্কর কাণ্ড কাকভোরে

Published on:

Published on:

Katwa station fire in train compartment at morning
Follow

বাংলা হান্ট ডেস্ক: রবিবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় যথারীতি আতঙ্কিত হয়ে ওঠে। সূত্রের খবর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা দাউদাউ করে জ্বলছে। যার ফলে আতঙ্ক ছড়ায় সাধারণ যাত্রীদের মধ্যে। পাশাপাশি এই ঘটনায় চাঞ্চল্যে সৃষ্টি হয় বর্ধমানের কাটোয়া (Katwa) স্টেশনে। তবে কিভাবে ওই ট্রেনের বগিটা আগুন লাগে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রবিবার ভোরে এই ঘটনা ঘটায় যথারীতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

কাটোয়ায় কাকভোরে ট্রেনের কামরায় আগুন, স্টেশন চত্বরে আতঙ্ক (Katwa)

এই ঘটনার পর রেল সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, কাটোয়া (Katwa) স্টেশনে দু’নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেন। নির্দিষ্ট সময়ে সেই স্টেশন থেকে ছেড়ে রওনা দিত। কিন্তু ভোর সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনের কামরায় আগুন দেখতে পাওয়া যায়।

Katwa station fire in train compartment at morning

আরও পড়ুন: ফ্লাইটের ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ, মাঝ আকাশে যা ঘটল…

সেই সময় স্টেশনে বেশ কিছু যাত্রীরা ছিল। পাশাপাশি এই আগুন দেখতে পাওয়ার ফলে যাত্রীদের মধ্যে ও রেল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির ওই কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে।

এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। বেশ কিছু সময় চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়া দমকল কর্মীদের চেষ্টায় ওই আগুন ট্রেনের অন্য কামড়ে ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে।

কিন্তু এই ঘটনায় যথারীতি আতঙ্কের সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। পাশাপাশি স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিন্তু এই অগ্নিকাণ্ডে এখন অব্দি কোন হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। তাছাড়া কিভাবে ওই ট্রেনে আগুন লাগল সেই বিষয়েও দমকলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু মনে করা হচ্ছে। এই বিষয়ে রেলে তরফ থেকে তদন্ত শুরু করেছে। পাশাপাশি দমকল বিষয়টি খতিয়ে দেখছে (Katwa)।