ফ্লাইটের ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ, মাঝ আকাশে যা ঘটল…

Published on:

Published on:

Kolkata Airport sensational allegations in mid-air, dramatic twist before landing
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ঘটলো অস্বাভাবিক ঘটনা। জানা যায় বিমানে সকালে উঠেছিলেন যাত্রী। টিকিট কাটার পর যাত্রীরা নিজে নিজে আসন গ্রহণ করেন। সেই রকম ভাবেই বিয়ারের এক বাসিন্দা উঠেছিলেন। তার পাশের সিটে বসেছিলেন এক তরুণী। কিন্তু ওই ব্যক্তির পাশে বসে এমন অভিজ্ঞতা হবে কেউ সেটা ভাবতে পারেনি।

মাঝ আকাশে চাঞ্চল্যকর অভিযোগ, নামার আগেই নাটকীয় মোড় (Kolkata Airport)

মাঝ আকাশে কলকাতাগামী একটি বেসরকারি বিমানের (Kolkata Airport) ভিতর তরুণীর অভিযোগ করেন যুবতী শরীরের একাধিক জায়গায় স্পর্শ করতে থাকেন তিনি। এরপরই যুবতীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

Kolkata Airport sensational allegations in mid-air, dramatic twist before landing

আরও পড়ুন: শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর স্পেশাল ট্রেন, কোন স্টেশন থেকে কখন ছাড়বে দেখুন তালিকা

সূত্রের খবর, কলকাতাগামী একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে উঠেছিলেন এক যুবতী।অভিযোগ ওঠে বিমানটি যখন কলকাতার আকাশে সেই সময় বিহারের বাসিন্দা তাঁর পাশের সিটে বসা এক যুবতীকে উত্তক্ত্য করতে থাকেন বলে । যুবতীর দাবি করেন বিভিন্নভাবে তার শরীরে স্পর্শ করতে থাকেন অভিযুক্ত।

তখনই বিমানের মধ্যে যুবতী চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিমানে থাকা কেবিন ক্রু ওই যাত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। তারপর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে সিআইএসএফের হাতে তুলে দেয় ওই যাত্রীকে।

এরপর সিআই এস এফ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেয়। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে মহিলাকে কটুক্তি এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ে করা হয়েছে‌।