বাংলা হান্ট ডেস্ক: শিবরাত্রি উপলক্ষে পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক বড় পদক্ষেপ। ভক্তদের কথা মাথায় রেখে শিবরাত্রি ও তার পরের দিন হাওড়া ও তারকেশ্বরের মধ্যে স্পেশাল EMU ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ইস্ট রেলওয়ে (Indian Railways)। এর ফলে ভক্তদের যাতায়াত করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ভক্তদের সুবিধায় শিবরাত্রিতে স্পেশাল ট্রেন, রুট ও সময় জানুন (India Railways)
সেই বিজ্ঞপ্তিতে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া থেকে এই ট্রেনগুলো চালানো হবে। জেনে নি ই কোন ট্রেন কখন ছাড়বে পাশাপাশি কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন গুলি (Indian Railways)।

আরও পড়ুন: বিয়ের চাপেই তরুণী খুন? ভোপালে অনলাইন ডেটিং জালিয়াতির ঘটনা শুনলেই শিউরে উঠবেন আপনিও
আপ ট্রেন: শিবরাত্রি উপলক্ষে আগামী রবি ও সোমবার হাওড়া স্টেশন থেকে দুপুর ২:৪৫ মিনিটে ছেড়ে সেটি তারকেশ্বরে পৌঁছবে বিকেল ৪:১৪ মিনিটে। শেওড়াফুলি জংশনে পোঁছবে ৩:২২ মিনিটে। এই রুটে ট্রেনটি সব স্টপেজেই থামবে।
ডাউন ট্রেন: রবি ও সোমবার ডাউন স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে বিকেল ৪:৪৫ মিনিটে। সেটি শেওড়াফুলি জংশনে থামবে বিকেল ৫:৩৩ মিনিটে। এছাড়া হাওড়া জংশন পৌঁছবে সন্ধ্যে ৬: ১৫ মিনিটে। এই রুটেও ট্রেনটি সব স্টেশনেই থামবে।
হাওড়া-তারকেশ্বর রুটে কোন কোন স্টেশন রয়েছে?
হাওড়া, লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুল জংশন, দিয়ারা, নসীবপুর, সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকূল, মালিয়া হাট, হরিপাল, কাইকালা, বাহির খাণ্ডা, লোকনাথ ও তারকেশ্বর।
প্রসঙ্গত এই শিবরাত্রি উপলক্ষে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক যাত্রী শিবরাত্রির দিন মেলায় যান। তাঁদের সুবিধা করে দিতেই পূর্ব রেলের তরফে দু’দিন ধরে এই স্পেশাল ট্রেনটি চালানোর ঘোষণা করা হয়েছে (Indian Railways)।












