বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে অনলাইন ডেটিং এ অনেকেই অ্যাকাউন্ট খোলেন। কিন্তু সেই অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল ভোপাল (Bhopal)। জানা যায় অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এক বিবাহিত যুবকের সঙ্গে এক তরুণীর। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় বিবাহ বহির্ভুত সম্পর্কে। এরপর বিবাহিত যুবক তরুণীকে নিজের বাড়িতে বন্ধুর পরিচয় নিয়ে রেখেও দিয়েছিলেন। তবে সমস্যা বাধলো অন্য জায়গায়। যখন সেই তরুণী বারবার বিয়ে করতে চায়।
অনলাইন ডেটিং পরিচয়, বিয়ের চাপ ভোপালে হত্যাকাণ্ডে প্রশ্নচিহ্ন (Bhopal)
ভোপাল পুলিশ সূত্রে খবর, গত অক্টোবরে মিশবা, বছর ২২ এর নামে ওই তরুণীর সঙ্গে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয় সমীরের। ধীরে ধীরে সেই যোগাযোগই বদলে যায় ভালোবাসার সম্পর্কে। এমনকি একাধিকবার দেখা হয় তাঁদের। এরপরে মিশবাকে নিজের বন্ধু বলে পরিচয় দিয়ে বাড়িতেই থাকার জায়গা দেন সমীর। কিন্তু, স্বামীর এই বন্ধুকে মেনে নিতে পারেননি সমীরের স্ত্রী। সেখান থেকে সমস্যার সূত্রপাত শুরু হয় (Bhopal)।

আরও পড়ুন: পোস্ত-সর্ষে নয়, সাদা তিলে লাউশাক—সহজে তৈরি এক পদেই স্বাদ জমে যাবে ভোজ, প্রণালী রইল
পুলিশ আরও জানায়, বিয়ে করার জন্য সমীরের ওপর চাপ দেওয়া হয়। পাশাপাশি যদি বিয়ে না করেন তাহলে সমীরকে টাকা দেওয়ার জন্যেও চাপ দেন মিশবা। মিশবার হাত থেকে মুক্তি পেতে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন সমীর। খুন করার পরে বাড়ির মধ্যেই দেহ রেখে দেন প্রায় ১০ ঘণ্টা। এরপরে নিজের মা এবং ভাই ও বোনকে এই খুনের কথা জানান সমীর।
এরপরই নিজের মা ও ভাইকে এই খুনের কথা জানানোর পর তাদের সাহায্য নিয়ে দেহটিকে একটি লোহার সিন্দুকে ভরে সেফটি ট্যাংক এর মধ্যে ফেলে দেয়। কিন্তু বাড়ির সামনে কাঁচা মাটির ওপরে ঘসটানো দাগ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারপরেই তারা পুলিশকে ঘটনাটি বলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে সেফটি ট্যাংকের মধ্যে থেকেসিন্দুক উদ্ধার করে। সেই সিন্দুকের মধ্যে থেকে উদ্ধার হয় দেহটি।
তবে এই ঘটনায় পুলিশ সমীর, তার মা, বোন এবং ভাইকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই খুনের সঙ্গে সমীরের স্ত্রী ও জড়িত। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মিশবা মহারাষ্ট্রের বাসিন্দা। এর আগে মহারাষ্ট্র ও রাজস্থানে তিন জনের সঙ্গে বিয়ে হয়েছিল তার। পুলিশের তরফ থেকে আরও জানানো হয়, ৪-৫ দিন আগেই খুন করা হয় তাকে (Bhopal)।












