বাংলা হান্ট ডেস্ক: এবার দুর্গাপুর বাসীদের জন্য রয়েছে সুখবর (Durgapur)। কারণ দক্ষিণবঙ্গরাজ প্রিয় পরিবহন সমস্যা অর্থাৎ এস বি এসবিএসটিসির হাত ধরে একসঙ্গে চালু হল পাঁচটি ইলেকট্রিক বাস। এর আগের দুটি ইলেকট্রিক মিনিবাস চালু হয়েছিল দুর্গাপুরে। আর এবার পাঁচটি বাস চালু করা হল। এর ফলে যাতায়াত ব্যবস্থা আগে থেকে স্বচ্ছল হবে বলে মনে করা হচ্ছে।
দুর্গাপুরে নতুন বাস পরিষেবা কত ভাড়া লাগবে (Durgapur)
শহরের ভিতরে তো চলাচল করবেই, দুর্গাপুর (Durgapur) থেকে আসানসোলের মধ্যেও চলাচল করবে এই বাসগুলি। পরে দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত চালানো হবে ইলেকট্রিক বাস। এই এসি বাসগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে।

আরও পড়ুন: পৌষমেলা হবে কি না, কাটল সংশয়! এবারও শান্তিনিকেতনে মেলার আয়োজন
এ দিন উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণবকুমার ঘোষ। ছিলেন স্থানীয় দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকবে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর।
তিনি বলেন, ‘আগামিদিনে দূষণ নিয়ন্ত্রণ করতে আরও বেশি করে ইলেকট্রিক বাস চালানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।’ এই বাসগুলি কেনা হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের টাকায় (Durgapur)।














