বাংলা হান্ট ডেস্কঃ বাংলা ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। হাজারও ইতিহাসের সাক্ষী শতাব্দী প্রাচীন এই সেতু। এবার সেই হাওড়া ব্রিজেই প্রিয়জনকে শুভেচ্ছা জানানো যাবে। জন্মদিন, বিবাহবার্ষিকী সহ জীবনের নানা বিশেষ দিনগুলিকে আরও স্মরণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ (Kolkata Port Authority)।
হাওড়া ব্রিজে কীভাবে প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন? | (Howrah Bridge)
সূত্র মারফত জানা গিয়েছে, ঐতিহাসিক হাওড়া ব্রিজে ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন ব্যবস্থা চালু হতে চলেছে। অভিনব এই আলোকসজ্জার মাধ্যমে বিশেষ দিন ও উৎসবের সময় সেতুর আলোর থিম ও রং বদলে যাবে।
আরও পড়ুনঃ ফ্রি-তে গোরুমারা ভ্রমণ অতীত! হাতি দেখতে এবার কাটতে হবে টিকিট, জিপসি ভাড়া কত জানুন
পাশাপাশি এই অত্যাধুনিক আলোকসজ্জার মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর সুযোগও রাখা হচ্ছে। কেউ চাইলে জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্যান্য কোনও বিশেষ দিনে সেতুর আলোয় ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে পারবেন।
এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও এর জন্য কত টাকা নেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি কীভাবে বুকিং করতে হবে বা কতদিন আগে থেকে বুক করতে হবে, সেই বিষয়েও অফিশিয়াল কোনও ঘোষণা হয়নি। ফলে কবে থেকে পরিষেবা চালু হবে সহ অন্যান্য নানা তথ্য জানতে অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, দুবাইয়ের বুর্জ খলিফা বা প্যারিসের আইফেল টাওয়ারের মতো ঐতিহ্যবাহী ল্যান্ডমার্কে বহুদিন ধরেই ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা জানানোর ব্যবস্থা চালু আছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে বাংলার গর্বের হাওড়া ব্রিজ। বিষয়টি কলকাতা সহ সমগ্র বাংলার মানুষের কাছে এক অভিনব অভিজ্ঞতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এখনও এই নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। ফলে বুকিংয়ের পদ্ধতি, বুকিং করতে কত খরচ বা কতদিন আগে থেকে বুকিং করতে হবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি।













