বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর রথযাত্রায় নবদ্বীপ ধামে উপচে পড়ে ভক্তদের ভিড়। এবার তাঁদের জন্য খুশির খবর। রথ ও উল্টোরথ মিলিয়ে হাওড়া থেকে নবদ্বীপ ধাম অবধি স্পেশ্যাল ট্রেন (Howrah-Nabadwip Dham Train) চালাবে পূর্ব রেল (Eastern Railway)। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ওই ট্রেনগুলির সময়সূচি জানানো হয়েছে।
রথ উপলক্ষ্যে হাওড়া-নবদ্বীপ ধাম ট্রেন | (Howrah-Nabadwip Dham Train)
প্রত্যেক বছর রথ ও উল্টোরথে যাত্রীদের বিপুল ভিড় চোখে পড়ে। সেই ভিড় সামাল দিতে এবার আগে থেকেই তৎপর পূর্ব রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে, রথযাত্রা ও উল্টোরথের দিন হাওড়া থেকে নবদ্বীপ ধাম ও নবদ্বীপ ধাম থেকে হাওড়া অবধি এক জোড়া স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
আরও পড়ুনঃ আদালত অবমাননা করেছেন কুণাল ঘোষ! দোষী সাব্যস্ত করে আর্থিক জরিমানার নির্দেশ হাইকোর্টের
এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ১৬ জুলাই ও ২৪ জুলাই রথযাত্রা ও উল্টোরথ উপলক্ষ্যে হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে দু’টি EMU স্পেশ্যাল ট্রেন চলবে। ১৬ তারিখ ও ২৪ তারিখ ০৩০৯৫ হাওড়া-নবদ্বীপ ধাম স্পেশ্যাল ট্রেন সকাল ৯টা ৩২ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। নবদ্বীপ ধাম পৌঁছবে দুপুর ১২টায়।
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে নবদ্বীপ ধাম যাওয়ার পথে প্রত্যেকটি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। এর মধ্যে ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে সকাল ১০টা ৩২ মিনিটে। সেখানে ৩ মিনিটের জন্য ট্রেনটি থামবে। এরপর যাত্রীদের নিয়ে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

এদিকে ১৬ ও ২৪ জুলাই নবদ্বীপ ধাম থেকে হাওড়াগামী ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে দুপুর ২টো ৩০ মিনিটে ছাড়বে। হাওড়া এসে পৌঁছবে বিকেল ৫টায়। এই ট্রেনটিও যাত্রাপথের প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে। ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে দুপুর ৩টে ৫৫ মিনিটে। ২ মিনিটের জন্য ট্রেনটি থামবে। এরপর যাত্রীদের নিয়ে ফের হাওড়ার উদ্দেশে রওনা দেবে।
প্রত্যেক বছর রথের সময় নবদ্বীপ ধামে ছুটে যান বহু মানুষ। স্টেশনগুলিতে দেখা যায় থিকথিকে ভিড়। এবার তাঁদের সুবিধার জন্যই বড় উদ্যোগ নিল পূর্ব রেল। যাত্রীদের সুবিধার্থে রথ ও উল্টোরথের দিন চালানো হবে একজোড়া স্পেশ্যাল ট্রেন।













