বাংলাহান্ট ডেস্ক : প্রোটিনের ভরপুর উৎস ডিম। মাছ মাংস না থাকলে আমিষের দিনে ভরসা ডিম। ৬-৭ গ্রাম হাই প্রোটিনের সঙ্গে ৫ গ্রাম ফ্যাটও থাকে ডিমে। ডিম দিয়ে যেকোনো রকম পদই (Recipe) রান্নাও হয়ে যায় চটজলদি আর খেতেও বেশ ভালো হয়।
ডিম সর্ষের অভিনব রেসিপি (Recipe)
ডিমের পদে নতুনত্ব আনতে চাইলে চেখে দেখতে পারেন ডিম সর্ষে। রান্না করাও সহজ। বিশেষ কিছু উপকরণেরও প্রয়োজন নেই। কীভাবে রাঁধবেন দেখে নিন রেসিপি-

ডিম সর্ষের উপকরণ:
সেদ্ধ ডিম- ৪ টি
সর্ষে বাটা- ২ বড় চামচ
কালো জিরে- আধ চা চামচ
কাঁচালঙ্কা- ৫-৬ টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
আরও পড়ুন : আজকের রাশিফল ২০ সেপ্টেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
ডিম সর্ষের প্রণালী: প্রথমে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। এরপর সামান্য নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল (Recipe) গরম করে কালো জিরে আর চেরা কাঁচালঙ্কা ফোরন দিন। এবার সর্ষে বাটার সঙ্গে হলুদ গুঁড়ো, নুন আর সামান্য জল মিশিয়ে ভালো করে গুলে নিন।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, স্টপেজ বাড়ল কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের
এবার কড়াইতে মশলা ঢেলে আঁচ মাঝারি রেখে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে পরিমাণমতো জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ভেজে রাখা ডিম। ৫ মিনিট হালকা আঁচে রান্না করে উপর থেকে চেরা কাঁচালঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।














