প্রেমদিবসে নিজে হাতে রেঁধে খাওয়ান মাটনের এই রেসিপি, প্রশংসায় পঞ্চমুখ হবেন সঙ্গী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস। আসতে চলেছে ভ্যালেন্টাইনস ডে। প্রিয় সঙ্গীর জন্য সকলেই চান স্পেশ্যাল কিছু করতে। বিশেষ করে প্রিয় মানুষটা ভোজনরসিক হলে রেস্তোরাঁয় গিয়ে পছন্দের ডিনার করেন। আবার অনেকে চেষ্টা করেন বাড়িতেই প্রিয় রেসিপি (Recipe) করে খাওয়ানোর।

চেখে দেখুন মোহিনী মাটনের রেসিপি (Recipe)

প্রিয়জনকে নিজের হাতে রেঁধে খাওয়ানোর আনন্দটাই আলাদা। বিশেষ করে মাটন প্রেমীদের জন্য রইল এক জিভে জল আনা রেসিপি। একেবারে ভিন্ন স্বাদের কিন্তু খুব কম উপকরণেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। রইল ‘মোহিনীমোহন মাটন’ এর রেসিপি-

Easy mutton to make on valentines day

মোহিনীমোহন মাটনের উপকরণ:

মাটন- ২৫০ গ্রাম

টমেটো কুচি

পেঁয়াজ কুচি- ৩টি

আদা-রসুন বাটা- দেড় টেবল চামচ

জিরে- আধ চা-চামচ

তেজপাতা- ২টি

টকদই- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা-চামচ

হলুদ গুঁড়ো- ১ চা-চামচ

ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ

গোটা গরম মশলা

কাঁচালঙ্কা

শাহি গরম মশলা গুঁড়ো

সর্ষের তেল- ৮ টেবিল চামচ

আরও পড়ুন : চিন্তার মাঝেই বকেয়া নিয়ে এল ভালো খবর, কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা

মোহিনীমোহন মাটনের প্রণালী: প্রথমে মাংস ধুয়ে টমেটো আর টকদই দিয়ে মেখে রাখতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিতে হবে জিরে আর গরম মশলা। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা (Recipe) দিয়ে কষাতে হবে। এরপর তার মধ্যে দিতে হবে ম্যারিনেটেড মাটন। সঙ্গে দিতে হবে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিতে হবে।

আরও পড়ুন : ‘স্ক্রিপ্টটা একটু কাঁচা হয়ে গিয়েছে…’, অলিপাব বিতর্কে কটাক্ষের মুখে সায়ক

এরপর ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আধসেদ্ধ হলে প্রেশার কুকারে জল এবং নুন দিয়ে ২ টি সিটি দেওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপরেই তৈরি মোহিনীমোহন মাটন। পরিবেশন করুন গরম গরম।