বাংলাহান্ট ডেস্ক : এসআইআর মিটতেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল টিম। কিন্তু তার আগেই রবিবার দেশের ডেপুটি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। সঙ্গে থাকবেন চার সদস্যের প্রতিনিধি দল। সোমবারই কমিশনের ফুল বেঞ্চের আসার কথা রয়েছে শহরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পাশাপাশি পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক রয়েছে।
রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) প্রতিনিধি দল
সূত্রের খবর, বুধবার পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ বিচারাধীনের ভবিষ্যতের সমাধান করেছেন বিচারকরা। আগামী ১০ তারিখ সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। ওইদিন বিচারাধীন ৬০ লক্ষ নিয়ে কথা উঠবে বলে জানা যাচ্ছে। সেকথা মাথায় রেখেই নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে তৎপর হয়ে উঠেছে কমিশন।

কী বিষয়ে বৈঠক: উল্লেখ্য, আগামী ৯ এবং ১০ মার্চ রাজ্যে থাকবে কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট কর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও হবে বৈঠক।
আরও পড়ুন : হোলির দিনও ব্যাহত মেট্রো পরিষেবা, ডাউন লাইনে থমকে মেট্রো রেক
কবে হবে ভোট ঘোষণা: মনে করা হচ্ছে, নির্বাচন কমিশনের কর্তারা ফিরে যাওয়ার পর আগামী ১৫ বা ১৬ তারিখ ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে। ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় আজ বৃহস্পতিবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সকাল ১০ টা থেকে দু দফায় বৈঠক হবে।
আরও পড়ুন : নতুন সিরিয়ালকে জায়গা দিতে দেড় বছরেই শেষ হচ্ছে ধারাবাহিক
কমিশন সূত্রে খবর, রাজ্য ও কেন্দ্রের ২৪ টি তদন্তকারী সংস্থার সঙ্গে প্রথমে বৈঠক হবে। আর দুপুর দুটো থেকে দ্বিতীয় বৈঠক শুরু হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে।












